Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

#Breaking: জম্মু-কাশ্মীরে ফের বিস্ফোরণ, সেনার মৃত্যু

দ্য ওয়াল ব্যুরো: পুলওয়ামার ঘটনার ৪৮ ঘণ্টার মাথায় ফের বিস্ফোরণ জম্মু-কাশ্মীরে। এ বার সীমান্ত লাগোয়া রাজৌরির নৌসেরা সেক্টরে। তল্লাশির সময় আইইডি বিস্ফোরণে শহিদ হয়েছেন সেনাবাহিনীর মেজর  চিত্রেশ সিং বিস্ত। সেনা সূত্রে খবর, আগামী ৭ মার্চ বিয়ে হওয়

#Breaking: জম্মু-কাশ্মীরে ফের বিস্ফোরণ, সেনার মৃত্যু

শেষ আপডেট: 16 February 2019 11:59

দ্য ওয়াল ব্যুরো: পুলওয়ামার ঘটনার ৪৮ ঘণ্টার মাথায় ফের বিস্ফোরণ জম্মু-কাশ্মীরে। এ বার সীমান্ত লাগোয়া রাজৌরির নৌসেরা সেক্টরে। তল্লাশির সময় আইইডি বিস্ফোরণে শহিদ হয়েছেন সেনাবাহিনীর মেজর  চিত্রেশ সিং বিস্ত। সেনা সূত্রে খবর, আগামী ৭ মার্চ বিয়ে হওয়ার কথা ছিল চিত্রেশের। আর সেই জন‍্য আজই ছুটি নিয়ে দেরাদুনের বাড়িতে যাওয়ার কথা ছিল মেজরের। কিন্তু নিমেষেই শেষ হয়ে গেল সব।  গুরুতর জখম অন্তত আরও এক জওয়ান। [caption id="attachment_80578" align="aligncenter" width="960"] মেজর চিত্রেশ সিং বিস্ত[/caption] শুক্রবার দুপুর তিনটে নাগাদ ঘটে এই বিস্ফোরণ। সেনাবাহিনী জানিয়েছে, পেট্রলে বেরিয়ে সীমান্তের কাছাকাছি একটি জায়গার নরম মাটি দেখে সন্দেহ হয় সেনাকর্মীদের। ওই জায়গায় তল্লাশির সময়েই আচমকা এই বিস্ফোরণ ঘটে। সেনা সূত্রে খবর, এ দিন বিস্ফোরক নিষ্ক্রিয় করতে গিয়েই ঘটেছে এই বিস্ফোরণ। সেনাবাহিনীর অনুমান, সীমান্ত পেরিয়ে পাকিস্তান থেকে আসা অনুপ্রবেশকারী জঙ্গিরাই এই বিস্ফোরক রেখে গিয়েছিল সীমান্তে। তাদের উদ্দেশ্য ছিল একটি বড় বিস্ফোরণ ঘটানোর। সেনা সূত্রে খবর, সীমান্তের দেড় কিলোমিটারের মধ্যে রাখা হয়েছিল এই হেভি এক্সপ্লোসিভ বিস্ফোরক।

```