Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

সমঝোতার পর এ বার 'থর এক্সপ্রেস' বন্ধের সিদ্ধান্ত পাকিস্তানের

দ্য ওয়াল ব্যুরো: কাশ্মীরের উপর থেকে স্পেশ্যাল স্ট্যাটাস তুলে নেওয়ায় আগেই ভারত-পাকিস্তানের মধ্যে চলা সমঝোতা এক্সপ্রেস বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছিল পাকিস্তান। এ বার দু'দেশের মধ্যে চলা থর এক্সপ্রেস বন্ধ করার সিদ্ধান্ত জানালো পাক রেলমন্ত্রক। পা

সমঝোতার পর এ বার 'থর এক্সপ্রেস' বন্ধের সিদ্ধান্ত পাকিস্তানের

শেষ আপডেট: 9 August 2019 11:56

দ্য ওয়াল ব্যুরো: কাশ্মীরের উপর থেকে স্পেশ্যাল স্ট্যাটাস তুলে নেওয়ায় আগেই ভারত-পাকিস্তানের মধ্যে চলা সমঝোতা এক্সপ্রেস বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছিল পাকিস্তান। এ বার দু'দেশের মধ্যে চলা থর এক্সপ্রেস বন্ধ করার সিদ্ধান্ত জানালো পাক রেলমন্ত্রক। পাক রেলমন্ত্রী শেখ রশিদ আহমেদ জানিয়েছেন, "পাকিস্তানের খোকরাপার ও বারমেরের মুনাবাও-এর মধ্যে চলা সাপ্তাহিক ট্রেন থর এক্সপ্রেস বন্ধ করে দেওয়া হলো। যতদিন আমি রেলমন্ত্রী রয়েছি, ততদিন পাকিস্তান ও ভারতের মধ্যে কোনও ট্রেন চলবে না।" বৃহস্পতিবার রেলমন্ত্রী জানিয়েছিলেন, দু'দেশের মধ্যে চলা সমঝোদা এক্সপ্রেস বাতিল করার সিদ্ধান্তের কথা। তিনি বলেন, "১৯৭৬ সাল থেকে লাহোর ও দিল্লির মধ্যে চলা সমঝোতা এক্সপ্রেস বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি আমরা। যতদিন আমি রেলমন্ত্রী থাকব, ততদিন এই সমঝোতা এক্সপ্রেস চলবে না।" শুধুমাত্র রেল পরিষেবা নয়, কাশ্মীরের উপর থেকে স্পেশ্যাল স্ট্যাটাস তুলে নেওয়ার পর ভারতের সঙ্গে সব রকমের বাণিজ্যিক ও সাংস্কৃতিক আদানপ্রদান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। ইতিমধ্যেই সেখানকার তথ্য ও সম্প্রচার মন্ত্রক জানিয়ে দিয়েছে, ভারতের কোনও ছবি বা থিয়েটার পাকিস্তানে দেখানো হবে না। এমনকী, ভারতীয় শিল্পীদের ভিসা দেওয়ার ক্ষেত্রেও অনেক কড়াকড়ি করা হবে বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই রাষ্ট্রসঙ্ঘের কাছে আবেদন করেছে পাকিস্তান। কিন্তু রাষ্ট্রসঙ্ঘ জানিয়েছে, দু'দেশের মধ্যেকার এই ব্যাপারে রাষ্ট্রসঙ্ঘ কোনও হস্তক্ষেপ করবে না।

```