Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রাণুর পর এ বার বিনোদ, কুমার শানুর 'নজর কে সামনে' গেয়ে নেট দুনিয়া কাঁপাচ্ছেন উবের ড্রাইভার

দ্য ওয়াল ব্যুরো : রানাঘাট স্টেশনে বসে লতা মঙ্গেশকরের 'এক পেয়ার কা নগমা হ্যায়' গেয়ে রাতারাতি ইন্টারনেট সেনসেশন হয়ে গিয়েছিলেন রাণু মণ্ডল। তাঁকে দিয়ে গান রেকর্ডিং করেন হিমেশ রেশমিয়া। এমনকী স্বয়ং লতা মঙ্গেশকরও তাঁর গান নিয়ে মন্তব্য করেছিলেন। এ

রাণুর পর এ বার বিনোদ, কুমার শানুর 'নজর কে সামনে' গেয়ে নেট দুনিয়া কাঁপাচ্ছেন উবের ড্রাইভার

শেষ আপডেট: 16 September 2019 15:14

দ্য ওয়াল ব্যুরো : রানাঘাট স্টেশনে বসে লতা মঙ্গেশকরের 'এক পেয়ার কা নগমা হ্যায়' গেয়ে রাতারাতি ইন্টারনেট সেনসেশন হয়ে গিয়েছিলেন রাণু মণ্ডল। তাঁকে দিয়ে গান রেকর্ডিং করেন হিমেশ রেশমিয়া। এমনকী স্বয়ং লতা মঙ্গেশকরও তাঁর গান নিয়ে মন্তব্য করেছিলেন। এ বার ফের সোশ্যাল মিডিয়ায় শিহরণ ফেললেন এক উবের ড্রাইভার। নাম বিনোদ। 'নজর কে সামনে' গেয়ে নেটিজেনদের হাততালি কুড়িয়েছেন তিনি। গৌরব নামের এক টুইটার ব্যবহারকারী সম্প্রতি একটি ভিডিও প্রকাশ করেন সোশ্যাল মিডিয়ায়। ক্যাপশনে তিনি লেখেন, "লখনৌতে বিনোদজি নামের এক উবের ড্রাইভারের সঙ্গে পরিচয় হল। তিনি একজন দুর্দান্ত গায়ক। যাত্রা শেষে তাঁকে আমার জন্য একটা গান গাইতে অনুরোধ করেছিলাম। আর কী চাই? ভিডিওটি দেখুন এবং ওনাকে বিখ্যাত করে দিন। বিনোদজির নিজস্ব ইউটিউব মিউজিক চ্যানেলও আছে।" https://twitter.com/crowngaurav/status/1172899827979452416?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1172899827979452416&ref_url=https%3A%2F%2Fwww.news18.com%2Fnews%2Fbuzz%2Fafter-ranu-mondal-uber-driver-singing-nazar-ke-saamney-is-winning-the-internet-2310925.html যে ভিডিওটি তিনি শেয়ার করেন, তাতে দেখা যাচ্ছে ১৯৯০ সালে কুমার শানুর গাওয়া বলিউডের অন্যতম হিট গান 'আশিকি' ছবির 'নজর কে সামনে, জিগর কে পাস' গাইছেন বিনোদ। হাতে মাইক ধরে অবিকল যেন কুমার শানু। ড্রাইভারের সিটে বসে উবের চালকের এই গানে মজেছে নেট দুনিয়া। ইতিমধ্যেই শুরু হয়েছে রিটুইট ও কমেন্টের বন্যা। সবাই প্রশংসা করছেন বিনোদের গলার। কেউ বলছেন, ওনার উচিত গানের বিভিন্ন রিয়েলিটি শোতে অংশ নেওয়া। কেউ আবার বলছেন, এভাবেই আনন্দের সঙ্গে গান গাইতে থাকুন। সবাই আশা করছেন, তাঁর গানের মূল্য তিনি পাবেন। এই ভিডিও রিটুইট করেছে উবের ইন্ডিয়াও। তাঁদের তরফে জানানো হয়েছে, "বিনোদজি একজন বিখ্যাত ড্রাইভার। যাত্রীরা অনেকবার আমাদের পেজে তাঁর গানের প্রতিভার জন্য প্রশংসা করেছেন। আমাদের খুব ভালো লাগছে, ভালো গানকে কোনও এক যাত্রী সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন। তাঁর উজ্জ্বল ভবিষ্যতের কামনা করি।" https://twitter.com/Uber_India/status/1173205695224791040?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1173205695224791040&ref_url=https%3A%2F%2Fwww.news18.com%2Fnews%2Fbuzz%2Fafter-ranu-mondal-uber-driver-singing-nazar-ke-saamney-is-winning-the-internet-2310925.html

```