Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

লকডাউনের মধ্যে টেলিভিশনে ফিরছে শাহরুখের 'সার্কাস', হিন্দি 'ব্যোমকেশ'

দ্য ওয়াল ব্যুরো: রামায়ণ এবং মহাভারতের পর এবার টেলিভিশনে ফিরছে শাহরুখ খানের 'সার্কাস'। বিনোদন জগতের সঙ্গে শাহরুখের পরিচয় হয়েছিল ছোটপর্দার এই ধারাবাহিকের মাধ্যমেই। ১৯৮৯ সালে এই সিরিয়ালের পরিচালনা করেছিলেন আজিজ মির্জা। দূরদর্শনে ডেবিউ হয়েছিল শ

লকডাউনের মধ্যে টেলিভিশনে ফিরছে শাহরুখের 'সার্কাস', হিন্দি 'ব্যোমকেশ'

শেষ আপডেট: 28 March 2020 08:47

দ্য ওয়াল ব্যুরো: রামায়ণ এবং মহাভারতের পর এবার টেলিভিশনে ফিরছে শাহরুখ খানের 'সার্কাস'। বিনোদন জগতের সঙ্গে শাহরুখের পরিচয় হয়েছিল ছোটপর্দার এই ধারাবাহিকের মাধ্যমেই। ১৯৮৯ সালে এই সিরিয়ালের পরিচালনা করেছিলেন আজিজ মির্জা। দূরদর্শনে ডেবিউ হয়েছিল শাহরুখ খানের। আজকের কিং খান তখন নবাগত। সদ্য পা রেখেছেন লাইট-ক্যামেরা-অ্যাকশনের দুনিয়ায়। করোনাভাইরাসের সংক্রমণ রুখতে মরিয়া প্রশাসন। ২১ দিনের জন্য সারা দেশ জুড়ে চলছে লকডাউন। জরুরিভিত্তিক পরিষেবা ছাড়া বন্ধ সব কিছু। বাড়ি থেকে বেরনোও বারণ জনসাধারণের। এই অবস্থায় জনতার স্বার্থে টেলিভিশনে পুরনো দিনের নানা অনুষ্ঠান নতুন করে সম্প্রচার করার সিদ্ধান্ত নিয়েছে দূরদর্শন। ইতিমধ্যেই পুনঃসম্প্রচার শুরু হয়েছে রামায়ণ-মহাভারতের। এবার সেই তালিকায় নাম জুড়ল আজিজ মির্জার 'সার্কাস'-এর। কেরিয়ারের শুরুর দিকে কেমন ছিল বলিউডের বেতাজ বাদশার অভিনয় এবার সেটাই টেলিভিশনে দেখবেন দর্শকরা। শাহরুখ খান ছাড়াও এই সিরিয়ালে অভিনয় করেছিলেন রেণুকা সাহানি, আশুতোষ গোয়ারিকর ও আরও অনেকেই। তবে কেবল শাহরুখের 'সার্কাস' নয় দূরদর্শনে দেখানো হবে ব্যোমকেশ বক্সীও। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের অনন্য সৃষ্টি সত্যান্বেষী ব্যোমকেশের চরিত্রে অভিনয় করেছিলেন রজিত কাপুর। আর তাঁর বন্ধু এবং সহকারী অজিতের ভূমিকায় ছিলেন কে কে রায়না। ২৮ মার্চ শনিবার থেকেই দূরদর্শনে সম্প্রচারিত এইসব অনুষ্ঠান। দূরদর্শনের পক্ষ থেকে টুইট করে তেমনটাই জানানো হয়েছে।

```