Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

গরু মন্ত্রিসভার পরে এবার গৌশালার জন্য কর নেওয়ার পরিকল্পনা শিবরাজ সরকারের

দ্য ওয়াল ব্যুরো: গত সপ্তাহেই গরু মন্ত্রিসভা গঠন করেছে মধ্যপ্রদেশের শিবরাজ সিং চৌহান সরকার। এবার গৌশালা চালানোর জন্য অতিরিক্ত কর বসানোর পরিকল্পনা করছে মধ্যপ্রদেশ সরকার। রবিবার এই পরিকল্পনার কথা জানিয়েছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং

গরু মন্ত্রিসভার পরে এবার গৌশালার জন্য কর নেওয়ার পরিকল্পনা শিবরাজ সরকারের

শেষ আপডেট: 23 November 2020 03:42

দ্য ওয়াল ব্যুরো: গত সপ্তাহেই গরু মন্ত্রিসভা গঠন করেছে মধ্যপ্রদেশের শিবরাজ সিং চৌহান সরকার। এবার গৌশালা চালানোর জন্য অতিরিক্ত কর বসানোর পরিকল্পনা করছে মধ্যপ্রদেশ সরকার। রবিবার এই পরিকল্পনার কথা জানিয়েছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। রবিবার গোপাষ্টমীর দিন দুপুরে আগর মালওয়ার গরু স্যাংচুয়ারিতে গরু মন্ত্রিসভার প্রথম বৈঠক হয়। সেখানে সভাপতিত্ব করেন শিবরাজ সিং চৌহান। তারপরে তিনি বলেন, গৌশালাগুলি এবার সরকার চালাবে। এই কাজে বিভিন্ন সামাজিক সংস্থা ও সেলফ হেল্প গ্রুপ সরকারকে সাহায্য করবে। এই কাজের জন্যই অতিরিক্ত ফান্ডের প্রয়োজন পড়বে। এই ফান্ড গরুর জন্য করের মাধ্যমে নেওয়া হবে। শিবরাজ বলেন, “আমি ভাবছি গৌমাতাদের দেখভাল ও গৌশালা চালানোর জন্য টাকা তুলতে কিছু কর চালু করব। এটা ঠিক আছে তো?” তিনি আরও বলেন, “আমরা প্রথম রুটি গরুকে খাওয়াই। ঠিক সেভাবেই আমরা শেষ রুটি কুকুরকে খাওয়াই। এভাবেই পশুদের দিকে নজর রাখা আমাদের ভারতীয় সংস্কৃতি, যেটা আসতে আসতে মুছে যাচ্ছে। তাই আমরা ভাবছি গরুর জন্য কিছু ছোট ছোট কর মানুষের কাছ থেকে নেব।” রবিবার একটি ভার্চুয়াল বৈঠকে শিবরাজ সিং চৌহান ও তাঁর গরু মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছে ওই এলাকায় গরুর উপর নির্ভর করে অর্থনীতির উন্নতির জন্য একটি রিসার্চ সেন্টার তৈরি করা হবে। সেইসঙ্গে বাচ্চাদের অপুষ্টির হাত থেকে বাঁচানোর জন্য গুরুর দুধ ও ডিম খাওয়ানোর উপরেও জোর দিয়েছে এই মন্ত্রিসভা। গত বুধবার শিবরাজ সিং চৌহান হিন্দিতে টুইট করে গরু মন্ত্রিসভা গঠন করার সিদ্ধান্ত ঘোষণা করেন। তিনি বলেন, “রাজ্যে গরুদের রক্ষা ও তাদের বৃদ্ধির জন্য গরু মন্ত্রিসভা গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পশুপালন, বন, পঞ্চায়েত, গ্রামোন্নয়ন, রাজস্ব, স্বরাষ্ট্র ও কৃষক কল্যাণ দফতর এই গরু মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হবে। আগামী ২২ নভেম্বর গোপাষ্টমীর দিন দুপুর ১২টায় আগর মালওয়ার গরু স্যাংচুয়ারিতে এই মন্ত্রিসভার প্রথম বৈঠক হবে।” মধ্যপ্রদেশে গরু মন্ত্রিসভা গঠনের প্রস্তাব অবশ্য আজকের নয়। ২০১৮ সালে মধ্যপ্রদেশ গরু সংরক্ষণ বোর্ডের চেয়ারপার্সন স্বামী অখিলেশ্বরানন্দ শিবরাজ সিংয়ের কাছে এই গরু মন্ত্রিসভা গঠনের প্রস্তাব দেন। সংবাদমাধ্যমের সামনে শিবরাজ সিং মন্ত্রিসভার সদস্য বলেন, “মধ্যপ্রদেশে গরু মন্ত্রিসভা তৈরি করা খুবই জরুরি। মুখ্যমন্ত্রী নিজে একজন কৃষক। আমার মতো মানুষ তাঁকে এই কাজে সাহায্য করবে। আমি মানুষের কাছ থেকে পূর্ণ সমর্থন পাচ্ছি।” এই বিষয়ে একটি চিঠিও তিনি শিবরাজকে পাঠিয়েছেন বলেই জানান অখিলেশ্বরানন্দ। এবার শুধু গরু মন্ত্রিসভা নয়, গৌশালা ও গৌপালনের জন্য কর নেওয়ারও পরিকল্পনা নিয়েছে মধ্যপ্রদেশ সরকার।

```