Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

১৬৭ জন মহিলা শ্রমিককে কেরল থেকে বিমানে ওড়িশায় ফেরালেন অভিনেতা সোনু সুদ

দ্য ওয়াল ব্যুরো: লকডাউনের মধ্যে সমস্যায় পড়া ভিন রাজ্যের শ্রমিকদের বাসে করে তাঁদের রাজ্যে পৌঁছে দেওয়ার জন্য আগেই হিরোর মর্যাদা পেয়েছেন বলিউড অভিনেতা সোনু সুদ। এবার কেরলের কারখানায় কাজ করা ওড়িশার ১৬৭ জন মহিলাকে বিমানে করে রাজ্যে পৌঁছে দ

১৬৭ জন মহিলা শ্রমিককে কেরল থেকে বিমানে ওড়িশায় ফেরালেন অভিনেতা সোনু সুদ

শেষ আপডেট: 29 May 2020 13:06

দ্য ওয়াল ব্যুরো: লকডাউনের মধ্যে সমস্যায় পড়া ভিন রাজ্যের শ্রমিকদের বাসে করে তাঁদের রাজ্যে পৌঁছে দেওয়ার জন্য আগেই হিরোর মর্যাদা পেয়েছেন বলিউড অভিনেতা সোনু সুদ। এবার কেরলের কারখানায় কাজ করা ওড়িশার ১৬৭ জন মহিলাকে বিমানে করে রাজ্যে পৌঁছে দিলেন তিনি। সেখান থেকে তাঁদের বাড়ি পৌঁছনোর ব্যবস্থাও করেন অভিনেতা। সোনু জানিয়েছেন, কিছুদিন আগেই এই মহিলাদের কথা তিনি জানতে পারেন। কেরলের এর্নাকুলমে একটি সেলাই ও এমব্রয়ডারির কারখানায় কাজ করতেন এই মহিলারা। আদতে তাঁরা সবাই ওড়িশার কেন্দ্রাপাড়ার বাসিন্দা। লকডাউনের ফলে কারখানা বন্ধ হয়ে যাওয়ায় কাজ হারান তাঁরা। সেখানেই আশ্রয় ও খাবার জুটলেও সমস্যা হচ্ছিল তাঁদের। কোনওভাবে নিজেদের বাড়ি ফেরার চেষ্টা করছিলেন তাঁরা। কিন্তু কিছুতেই সুযোগ হচ্ছিল না। সোনু জানিয়েছেন, "আমি ওই মহিলাদের কথা জানতে পেরে তাঁদের সঙ্গে যোগাযোগ করি। আমি বুঝতে পারি তাঁদের বিমান ছাড়া অন্যভাবে ফেরানো খুব মুশকিল। তখন আমি আর আমার বন্ধু নীতি গোয়েল কেরল যাই।" সম্প্রতি অন্তর্দেশীয় বিমান পরিষেবা চালু হয়েছে ভারতে। কিন্তু সেখানে টিকিট বুকিংয়ের হিসেবে যাত্রীদের নিয়ে যাওয়া হচ্ছে। অসামরিক বিমানমন্ত্রকে যোগাযোগ করে একটি বিমানের ব্যবস্থা করেন সোনু। কেরল ও ওড়িশা সরকারের সঙ্গেও কথা বলেন তিনি। সব ব্যবস্থা হওয়ার পরে শুক্রবার সকালে কেরলের কোচি বিমানবন্দর থেকে একটি বিশেষ বিমানে করে ১৬৭ জনকে ভুবনেশ্বরে নিয়ে আসা হয়। সেখান থেকে তাঁদের বাড়ি পৌঁছে দেওয়া হয়। অবশ্যই বর্তমানে প্রত্যেককে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে। এর আগে ভিন রাজ্যের শ্রমিকদের জন্য বাসের ব্যবস্থা করে শিরোনামে এসেছিলেন সোনু সুদ। মহারাষ্ট্র সরকার থেকে শুরু করে পঞ্জাবের মুখ্যমন্ত্রী পর্যন্ত তাঁর কাজের প্রশংসা করেছিলেন। অমিতাভ বচ্চনের মতো বলিউডের তারকারাও প্রশংসা করেছিলেন পর্দায় ভিলেনের অভিনয় করা বাস্তবের এই হিরোর। সেই কাজ এখনও করে চলেছেন সোনু।

```