Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

গ্রেটা থুনবার্গের ‘টুলকিট’ মামলায় বেঙ্গালুরুর যুবতীকে গ্রেফতার করল দিল্লি পুলিশ

দ্য ওয়াল ব্যুরো: কৃষক আন্দোলনের সমর্থনে টুইট করেছিলেন জলবায়ু নিয়ে আন্দোলনকারী কিশোরী গ্রেটা থুনবার্গ। নিজের টুইটের সমর্থনে একটি টুলকিট ব্যবহার করেছিলেন গ্রেটা। সেই টুলকিট বা হ্যাশট্যাগ ব্যবহার করে যে কেউ কৃষক আন্দোলনের সমর্থনে নিজের বক্তব্য

গ্রেটা থুনবার্গের ‘টুলকিট’ মামলায় বেঙ্গালুরুর যুবতীকে গ্রেফতার করল দিল্লি পুলিশ

শেষ আপডেট: 14 February 2021 07:31

দ্য ওয়াল ব্যুরো: কৃষক আন্দোলনের সমর্থনে টুইট করেছিলেন জলবায়ু নিয়ে আন্দোলনকারী কিশোরী গ্রেটা থুনবার্গ। নিজের টুইটের সমর্থনে একটি টুলকিট ব্যবহার করেছিলেন গ্রেটা। সেই টুলকিট বা হ্যাশট্যাগ ব্যবহার করে যে কেউ কৃষক আন্দোলনের সমর্থনে নিজের বক্তব্য রাখতে পারে। মুহূর্তের মধ্যে এই টুলকিট ছড়িয়ে পড়ে টুইটারে। সেই টুলকিট তৈরি করার অভিযোগে দিশা রবি নামের এক যুবতীকে বেঙ্গালুরু থেকে গ্রেফতার করল দিল্লি পুলিশ। ‘ফ্রাইডে ফর ফিউচার’ নামের একটি ক্যাম্পেন চালান দিশা। ২১ বছরের দিশা বেঙ্গালুরুর মাউন্ট কারমেল কলেজের ছাত্রী। যদিও আগে দিল্লি পুলিশ জানিয়েছিল পোয়েটিক জাস্টিস ফাউন্ডেশন নামের একটি খালিস্তানি সংস্থা এই টুলকিট তৈরি করেছে। এই টুলকিট তৈরি করার জন্য গত ৪ ফেব্রুয়ারি একটি মামলা দায়ের করে দিল্লি পুলিশ। তারা অভিযোগ করে, ২৬ জানুয়ারি কৃষকদের ট্র্যাক্টর র‍্যালির আগেই তৈরি করা হয়েছিল ওই টুলকিট। সেটি ব্যবহার করে হিংসা ছড়ানোর চেষ্টার অভিযোগ উঠেছে। দিল্লি পুলিশের স্পেশ্যাল ফোর্সের কমিশনার প্রবীর রঞ্জন বলেন, “২৬ জানুয়ারির ঘটনা বিশ্লেষণ করলে দেখা যাবে আগে থেকেই এর পরিকল্পনা হয়েছিল। ভারতের বিরুদ্ধে আর্থিক, সামাজিক, সাংস্কৃতিক লড়াইয়ের আহ্বান করা হয়েছিল ওই টুলকিটে। সরকারের বিরুদ্ধে চক্রান্ত ও ধর্মে ধর্মে বিভেদ সৃষ্টি করার অভিযোগে আমরা আগেই মামলা দায়ের করেছিলাম।” তদন্ত করতে গিয়ে দিল্লি পুলিশ গুগল, টুইটার-সহ বেশ কিছু সোশ্যাল মিডিয়া সংস্থাকে ওই টুলকিট ব্যবহারকারীদের সম্পর্কে তথ্য প্রদানের আবেদন করে। তাদের ইমেল আইডি, ডোমেন ইউআরএল চেয়ে পাঠানো হয়। তারপরে টুইটারকে ১১৭৮ অ্যাকাউন্ট মুছে দেওয়ার আবেদন জানায় সরকার। এরপরেই এই মামলায় দিশাকে গ্রেফতার করল পুলিশ।

```