Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

এফআইআর দায়েরের ২৪ ঘণ্টা পার, এখনও ফেরার আপ নেতা তাহির হুসেন, খোঁজ চলছে শাহরুখেরও

দ্য ওয়াল ব্যুরো: দিল্লিতে গোয়েন্দা অফিসার খুনে এফআইআর দায়ের হয়েছে আপ নেতা তাহির হুসেনের বিরুদ্ধে। তবে অভিযোগ দায়ের হওয়ার পর ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও বেপাত্তা আম আদমি পার্টির কাউন্সিলর। পুলিশের ধরাছোঁয়ার বাইরেই রয়ে গিয়েছেন অভিযুক্ত। দিল্লি পুলি

এফআইআর দায়েরের ২৪ ঘণ্টা পার, এখনও ফেরার আপ নেতা তাহির হুসেন, খোঁজ চলছে শাহরুখেরও

শেষ আপডেট: 29 February 2020 04:20

দ্য ওয়াল ব্যুরো: দিল্লিতে গোয়েন্দা অফিসার খুনে এফআইআর দায়ের হয়েছে আপ নেতা তাহির হুসেনের বিরুদ্ধে। তবে অভিযোগ দায়ের হওয়ার পর ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও বেপাত্তা আম আদমি পার্টির কাউন্সিলর। পুলিশের ধরাছোঁয়ার বাইরেই রয়ে গিয়েছেন অভিযুক্ত। দিল্লি পুলিশ জানিয়েছে, আইবি অফিসার অঙ্কিত শর্মা খুনে নাম জড়ানোর পর থেকেই সপরিবারে বেপাত্তা তাহির হুসেন। বন্ধ রয়েছে তার মোবাইল ফোনও। শেষবার মোবাইল ট্র্যাক করে জানা গিয়েছিল দিল্লি-উত্তরপ্রদেশ সীমান্তের আশেপাশেই রয়েছেন তাহির হুসেন। তবে এখনও তাঁকে খুঁজে পাওয়া বা গ্রেফতার করা সম্ভব হয়নি। পুলিশ জানিয়েছে, আপ নেতার খোঁজে তল্লাশি জারি রয়েছে। গত মঙ্গলবার চাঁদবাগে নিজের বাড়ি ফেরার সময় খুন হন গোয়েন্দা অফিসার বছর ৪৫-এর অঙ্কিত শর্মা। উধবার বাড়ির কাছেই একটি ড্রেনের ভিতর থেকে উদ্ধার হয় অঙ্কিতের রক্ত জমাট বাঁধা থেঁতলানো দেহ। পরনে ছিল কেবল অন্তর্বাস। অঙ্কিতের বাবা রবীন্দ্র শর্মা যিনি নিজেও একজন আইবি অফিসার তিনি জানিয়েছিলেন, “ছেলেটার শরীরে একটা অংশ বাদ ছিল না যেখানে আঘাতের চিহ্ন নেই।“ ময়নাতদন্তের রিপোর্টেও জানা গিয়েছে, অন্তত ৪০০ বার ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়েছিল অঙ্কিতকে। তারপর খুব কাছ থেকে গুলি করে হত্যা করা হয় তাঁকে। ঘটনার নৃশংসতা দেখে হতবাক পুলিশকর্তারাও। ছেলের মৃত্যুর জন্য আপ কাউন্সিলর তাহির হুসেনকেই কাঠগড়ায় তুলেছিলেন অঙ্কিতের বাবা। দায়ের করেছিলেন এফআইআর। পুলিশের অনুমান, দয়ালপুর থানায় এফআইআর দায়ের হওয়ার খবর পেয়েই চম্পট দিয়েছেন তাহির হুসেন। যদিও অভিযুক্তকে গ্রেফতার করতে মরিয়া হয়ে উঠেছে দিল্লি পুলিশ। অ্যান্টি টেরর স্কোয়াড এবং স্পেশ্যাল সেল মিলিয়ে তাহিরকে খুঁজে বের করার জন্য উত্তরপ্রদেশ এবং দিল্লির কোণায় কোণায় তল্লাশি চালাচ্ছে পুলিশের মোট পাঁচটি টিম। সিট-এর এক আধিকারিক জানিয়েছেন, তাহির কোথায় যেতে পারেন সে ব্যাপারে তাঁর প্রতিবেশী এবং আত্মীয়স্বজনকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এদিকে বৃহস্পতিবার একটি ভিডিও বার্তায় নিজেকে নির্দোষ বলে দাবি করেন তাহির হুসেন। যদিও তাতে এফআইআর দায়ের হওয়া রোখা যায়নি। এবং খুনের মামলায় নাম জড়ানোয় পার্টি থেকেই সাসপেন্ড হয়েছেন তাহির হুসেন। দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছেন, তাঁর দলের কেউ এমন ঘৃণ্য কাজের সঙ্গে যুক্ত থাকলে অপরাধীকে যেন ‘ডবল পানিশমেন্ট’ দেওয়া হয়। অর্থাৎ কড়া ব্যবস্থা নেওয়া হয়। অন্যদিকে শুক্রবার ৯ সদস্যের একটি ফরেন্সিক দল গিয়েছিল তাহির হুসেনের চাঁদবাগের বাড়িতে। নমুনাও সংগ্রহ করেছে তারা। এক সিনিয়র ফরেন্সিক অফিসার জানিয়েছেন, পেট্রল বোমা, খালি বোতল, পাথর-ইট এবং আরও অনেককিছুই তাহিরের বাড়ির ভিতর এবং ছাদ থেকে উদ্ধার হয়েছে। তাহিরের পাশাপাশি খোঁজ চলছে আরও একজনের। গত কয়েকদিনের দিল্লি হিংসায় তার কার্যকলাপ দেখে শিউরে উঠেছিল জনতা। প্রকাশ্য রাস্তায় রিভলভার উঁচিয়ে নিরস্ত্র পুলিশের উপর আস্ফালন দেখানো সেই যুবকের নাম শাহরুখ। বছর ৩৩-এর এই যুবক উত্তর-পূর্ব দিল্লির সীলমপুরের বাসিন্দা বলে পুলিশ সূত্রে খবর। ব্যক্তিগত ভাবে তার বিরুদ্ধে থানায় এতদিন পর্যন্ত কোনও রেকর্ড ছিল না। তবে শাহরুখের পরিবারের বিরুদ্ধে এর আগে মাদক পাচারের অভিযোগ উঠেছিল। উত্তরপ্রদেশের বরেলিতে এই শাহরুখের আদিবাড়ি। আপাতত সেখানে গিয়েই শাহরুখের খোঁজে তার পরিবারের সদস্য এবং বন্ধুবান্ধবদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।

```