Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দিল্লিতে গোয়েন্দা অফিসারের মৃত্যুতে কাঠগড়ায় আপ নেতা, ভিডিও বার্তায় অভিযোগ অস্বীকার তাহির হুসেনের

দ্য ওয়াল ব্যুরো: নাগরিকত্ব আইনের সমর্থক ও প্রতিবাদীদের মধ্যে সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নিয়েছে উত্তর-পূর্ব দিল্লি। বুধবার এই হামলার মাঝে পড়ে মৃত্যু হয়েছে অঙ্কিত শর্মা নামের এক গোয়েন্দা অফিসারের। সেই ঘটনায় আম আদমি পার্টির কাউন্সিলর তাহির হুস

দিল্লিতে গোয়েন্দা অফিসারের মৃত্যুতে কাঠগড়ায় আপ নেতা, ভিডিও বার্তায় অভিযোগ অস্বীকার তাহির হুসেনের

শেষ আপডেট: 27 February 2020 08:29

দ্য ওয়াল ব্যুরো: নাগরিকত্ব আইনের সমর্থক ও প্রতিবাদীদের মধ্যে সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নিয়েছে উত্তর-পূর্ব দিল্লি। বুধবার এই হামলার মাঝে পড়ে মৃত্যু হয়েছে অঙ্কিত শর্মা নামের এক গোয়েন্দা অফিসারের। সেই ঘটনায় আম আদমি পার্টির কাউন্সিলর তাহির হুসেনের বিরুদ্ধে অভিযোগ করেছেন অঙ্কিতের বাবা রবীন্দ্র শর্মা। বৃহস্পতিবার এই ঘটনায় নিজেকে নির্দোষ বলে দাবি করলেন তাহির হুসেন। বুধবার জাফরাবাদে নিজের বাড়ির কাছে একটি ড্রেন থেকে উদ্ধার হয় অঙ্কিত শর্মার দেহ। তাঁর বাবা রবীন্দ্র শর্মা অভিযোগ করেন, তাহির হুসেনের সমর্থকরা তাঁর ছেলেকে মেরে ফেলেছে। মারধর করার পর তাঁর ছেলেকে গুলি মারা হয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি। https://twitter.com/KapilMishra_IND/status/1232906424105213952 এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে অঙ্কিতের প্রতিবেশীরা জানিয়েছেন, তাহির হুসেনের পাঁচতলা বাড়ির ছাদ থেকে পাথর ও পেট্রোল বোমা ছোড়া হচ্ছিল। সেই পাথরের আঘাতেই অঙ্কিতের মৃত্য হয়ে থাকতে পারে। https://twitter.com/KapilMishra_IND/status/1232942076746227712 অঙ্কিত শর্মার মৃত্যু নিয়ে টুইটারে ক্রমাগত নিজের ক্ষোভ প্রকাশ করে চলেছেন বিজেপি নেতা কপিল মিশ্র। তিনি একাধিক টুইট করে বোঝাতে চেয়েছেন, আপ কাউন্সিলরের মদতেই এলাকায় অশান্তি হচ্ছে। অথচ তাঁকে বাঁচানোর চেষ্টা করছে কেজরিওয়ালের সরকার। এমনকি এই সংঘর্ষের পিছনে কেজরিওয়ালের হাত রয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি। https://twitter.com/KapilMishra_IND/status/1232901891333513216 এই ঘটনার পরে একটি ভিডিও প্রকাশ করে ওই সর্বভারতীয় সংবাদমাধ্যম। সেই ভিডিওতে দেখা যায়, তাহির হুসেন নিজের বাড়ির ছাদে ঘোরাঘুরি করছেন। ছাদের উপরে আরও অনেকে আছে। তারাই নীচে পাথর ও পেট্রোল বোমা ছুড়ছে বলে অভিযোগ প্রতিবেশীদের। একসময় তো তাহিরকে হাতে লাঠি নিয়ে থাকতেও দেখা যায়। এই ভিডিওতে আরও দেখা যায় আপ কাউন্সিলরের বাড়ির নীচেও ধোঁয়া উঠছে। হতে পারে নীচ থেকেও তাঁর বাড়ি লক্ষ্য করে পাথর ছোড়া হচ্ছিল। https://twitter.com/amitmalviya/status/1232733804743184390?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1232733804743184390&ref_url=https%3A%2F%2Fwww.sangbadpratidin.in%2Findia%2Fdelhi-violence-petrol-bombs-seized-from-aap-leaders-residence%2F বৃহস্পতিবার আরও একটি ভিডিও প্রকাশ পায়। সেখানে দেখা যায়, আপ কাউন্সিলর তাহির হুসেন নিজেকে নির্দোষ বলে দাবি করছেন, এই ভিডিওতে তিনি বলেন, “আমার বিরুদ্ধে ওঠা অভিযোগ মিথ্যে। কপিল মিশ্রর উস্কানিমূলক কথার পরেই এই গণ্ডগোল শুরু হয়েছে। আমার বাড়ির এলাকাতেও পাথর ছোড়া, বোমাবাজি সব হয়েছে। বুধবার কয়েকজন আমার বাড়িতে দরজা ভেঙে ঢুকে আসে। তারা ছাদে উঠে যায়। তখনই আমি পুলিশকে ডাকি। তাদের ছাদ থেকে নেমে যেতে বলি। তখনই হয়তো ছাদে ওই ভিডিওতে আমাকে দেখা গিয়েছে।” https://twitter.com/KapilMishra_IND/status/1232898111997169664 তাহির হুসেন আরও বলেন, “পুলিশ এসে সবাইকে ছাদ থেকে নামিয়ে দেয়। আমি বলি বাড়ির বাইরে পাহারা বসাতে। কিন্তু কয়েক ঘণ্টা পরে ফের পুলিশ চলে যেতেই এক অবস্থার সৃষ্টি হয়। যা হয়েছে তাতে আমিই খুব দুঃখিত। আমি একজন শান্তিপ্রিয় মুসলিম। আমি সবসময় হিন্দু-মুসলিমের একতার জন্য কাজ করেছি।” এই ভিডিওতেও অবশ্য সেই একই পোশাকে দেখা যায় তাহির হুসেনকে, যে পোশাকে লাঠি হাতে দেখা গিয়েছিল তাঁকে।

```