Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ঝাড়ু মারো গোলি-কো, শাহিনবাগে সাফ বিজেপি

দ্য ওয়াল ব্যুরো: তখন সবে ঘণ্টা দেড়েক ভোট গণনা হয়েছে। পোস্টাল ব্যালট শেষ করে সবে মাত্র দু’চারটে টেবলে ইলেক্ট্রনিক্স ভোটযন্ত্র খোলা হয়েছে কি হয়নি তার মধ্যেই তরঙ্গ বয়ে যায় শাহিনবাগের সিএএ বিরোধী আন্দোলন মঞ্চে। খবর আসে শাহিনবাগ যে কেন্দ্রে পড়ে

ঝাড়ু মারো গোলি-কো, শাহিনবাগে সাফ বিজেপি

শেষ আপডেট: 11 February 2020 14:43

দ্য ওয়াল ব্যুরো: তখন সবে ঘণ্টা দেড়েক ভোট গণনা হয়েছে। পোস্টাল ব্যালট শেষ করে সবে মাত্র দু’চারটে টেবলে ইলেক্ট্রনিক্স ভোটযন্ত্র খোলা হয়েছে কি হয়নি তার মধ্যেই তরঙ্গ বয়ে যায় শাহিনবাগের সিএএ বিরোধী আন্দোলন মঞ্চে। খবর আসে শাহিনবাগ যে কেন্দ্রে পড়ে সেই ওখলা বিধানসভায় নাকি এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী। কিন্তু সেই এগিয়ে থাকা ঘণ্টা খানেকও থিতু হয়নি। বেলা বাড়তে দেখা যায় অন্যান্য আসনের মতো ওখলাতেও ধরাশায়ী হচ্ছে বিজেপি। বিকেল সওয়া পাঁচটা পর্যন্ত ওই কেন্দ্রে কে জয়ী নির্বাচন কমিশন তা ঘোষণা করেনি। তবে কমিশন জানিয়ে দিল সাড়ে পাঁচ হাজারের কাছাকাছি ভোটে এগিয়ে রয়েছেন ওই কেন্দ্রের আপ প্রার্থী আমানতউল্লা খান। গতবারও আমানতউল্লা জিতেছিলেন সংখ্যালঘু অধ্যুষিত এই আসনে। কিন্তু গত লোকসভা ভোটে ওখলা বিধানসভায় সামান্য ভোটে পিছিয়ে পড়ে আম আদমি পার্টি। পূর্ব দিল্লি লোকসভার মধ্যে পড়ে শাহিনবাগ। ওই কেন্দ্রের সাংসদ এখন বিজেপির ক্রিকেটার নেতা গৌতম গম্ভীর। https://twitter.com/kartikeya_1975/status/1221792670328270848 মনে পড়ে গত কয়েক সপ্তাহে দিল্লির ভোটে বিজেপির প্রচারের কথা? গেরুয়া শিবিরের ছোট, বড়, মাঝারি—যে নেতার হাতেই মাইক উঠেছে, সবাই প্রায় নিয়ম করে বলেছেন, “গোটা দিল্লিকে শাহিনবাগ বানাবেন, নাকি পদ্ম ফুল ফুটিয়ে দেশবিরোধীদের শায়েস্তা করবেন, ঠিক করুন আপনারা।” মেরুকরণের প্রচারকে তীব্র থেকে তীব্রতর জায়গায় নিয়ে গিয়েছিল বিজেপি। গণনার শুরুতে অনেকেই ভ্রু কুঁচকে বলেছিলেন, সব জায়গায় জিতে যদি ওখলায় হেরে বসে আপ তাহলে বিজেপি বলবে ওই আন্দোলনকে মানুষ পরাস্ত করেছে। কিন্তু তার আর সুযোগ রইল না। পর্যবেক্ষকদের মতে, বিজেপি যে মেরুকরণ করতে গিয়েছিল তার ঠিক বিপরীতটা হয়েছে ভোটের ফলে। দেখা গেল সংখ্যালঘু ভোট এককাট্টা হয়ে পড়েছে আপের বাক্সে। অন্যদিকে হিন্দু ভোট ছড়িয়ে গিয়েছে চতুর্দিকে। ফলে হাসি ফুটল শাহিনবাগে। আন্দোলন মঞ্চে চলল উৎসব।

```