Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

করোনার ওষুধ কিনতে লাগবে আধার কার্ড, দেখাতে হবে নমুনা পরীক্ষার ফল, নির্দেশিকা মহারাষ্ট্র সরকারের

দ্য ওয়াল ব্যুরো: ভারতে করোনা আক্রান্ত ও মৃত্যুর নিরিখে সবার উপরে রয়েছে মহারাষ্ট্র। দিন দিন এই রাজ্যে বাড়ছে আক্রান্তের সংখ্যা। আরও খারাপ অবস্থা বাণিজ্য নগরী মুম্বইয়ের। এই অবস্থায় এই রাজ্যে করোনা সংক্রমণ কমানোর জন্য যে ওষুধ বিক্রি হচ্ছে তার ক

করোনার ওষুধ কিনতে লাগবে আধার কার্ড, দেখাতে হবে নমুনা পরীক্ষার ফল, নির্দেশিকা মহারাষ্ট্র সরকারের

শেষ আপডেট: 12 July 2020 02:56

দ্য ওয়াল ব্যুরো: ভারতে করোনা আক্রান্ত ও মৃত্যুর নিরিখে সবার উপরে রয়েছে মহারাষ্ট্র। দিন দিন এই রাজ্যে বাড়ছে আক্রান্তের সংখ্যা। আরও খারাপ অবস্থা বাণিজ্য নগরী মুম্বইয়ের। এই অবস্থায় এই রাজ্যে করোনা সংক্রমণ কমানোর জন্য যে ওষুধ বিক্রি হচ্ছে তার কালোবাজারি শুরু হয়েছে বলে অভিযোগ। ৫০ হাজার টাকা দামে পর্যন্ত বিক্রি হচ্ছে ওষুধ। এই কালোবাজারি রুখতে নতুন পদক্ষেপ নিয়েছে মহারাষ্ট্র প্রশাসন। জানানো হয়েছে এবার থেকে করোনার ওষুধ কিনতে হলে আধার কার্ড, নমুনা পরীক্ষার রিপোর্ট দেখাতে হবে। এছাড়া ডাক্তারের প্রেসক্রিপশনও দরকার। দোকানে দিয়ে আসতে হবে নিজের ফোন নম্বরও। মহারাষ্ট্রে এই মুহূর্তে করোনা আক্রান্তের সংখ্যা ২ লাখ ৪০ হাজারের কাছে। গত কয়েক দিন ধরেই ওষুধের দোকান ও সাপ্লায়ারদের দোকানের সামনে দেখা গিয়েছে লম্বা লাইন। বাসিন্দাদের অভিযোগ, রেমডেসিভির ও ইটোলিজুমাব নামের যে দুটি ড্রাগ করোনা রোগীদের ক্ষেত্রে ব্যবহার করার অনুমতি দিয়েছে ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া, সেই দুটি ওষুধই পাওয়া যাচ্ছে না। এই প্রসঙ্গে মহারাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগস অ্যাডমিনিস্ট্রেশনের দায়িত্বে থাকা মন্ত্রী রাজেন্দ্র সিঙ্গনে জানিয়েছেন, “আমাদের কাছে পর্যাপ্ত ওষুধ আছে। কিন্তু হঠাৎ করেই ওষুধের চাহিদা বেড়ে গিয়েছে। আমরা অভিযোগ পেয়েছি, এইসব ওষুধের কালোবাজারি হচ্ছে। যারা এই কাজ করছে তাদের বিরুদ্ধে আমরা কড়া পদক্ষেপ নেব।” রাজেন্দ্র আরও বলেন, “শুধু কোভিড ১৯ রোগী, যাঁদের কাছে ডাক্তারের প্রেসক্রিপশন আছে, তাঁরাই আধার কার্ড দেখিয়ে ও ফোন নম্বর জমা দিয়ে এই ওষুধ কিনতে পারবেন। আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। যদি কেউ এই ওষুধের জন্য বেশি দাম চাইছে, তাহলে সরকারকে জানান। হেল্পলাইন নম্বরে ফোন করুন। আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেব।” করোনার ওষুধের এই কালোবাজারির বিষয়ে সতর্ক করেছে ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়াও। কয়েক দিন আগেই প্রতিটি রাজ্য সরকারকে চিঠি লিখে ডিসিজিআই জানিয়েছে, তাদের রাজ্যে যেন এই ওষুধের কালোবাজারি না হয় সেদিকে খেয়াল রাখতে। এবার এই বিষয়ে পদক্ষেপ নিল মহারাষ্ট্র সরকারও। করোনা রোগীদের জন্য প্রাথমিকভাবে রেমডেসিভিরের ব্যবহারের অনুমতি দিয়েছে ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া বা ডিসিজিআই। বলা হয়েছে, যাঁরা ল্যাবে কাজ করেন, কিংবা যাঁদের মধ্যে উপসর্গ অনেক বেশি তাঁদের এই ওষুধ দেওয়া যেতে পারে। গত সোমবার ড্রাগ প্রস্তুতকারক সংস্থা মাইলান এনভি জানিয়েছে, রেমডেসিভিরের একটি জেনেরিক ভার্সন তারা বাজারে আনবে। এই রেমডেসিভির প্রথমে তৈরি করেছে আমেরিকার গিলেড সায়েন্সেস। ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া জানিয়েছে, এই জেনেরিক ভার্সনের নাম দেওয়া হয়েছে ডেসরেম। আরও দুটি সংস্থা সিপলা ল্যাবস ও হেটেরো লিমিটেডেরও জেনেরিক ভার্সনকে অনুমতি দেওয়া হয়েছে। সংবাদসংস্থা রয়টার্স সূত্রে খবর, মাইলানের জেনেরিক ভার্সন ডেসরেমের ১০০ মিলিগ্রাম ড্রাগের দাম রাখা হয়েছে ৪৮০০ টাকা। অন্যদিকে সিপলার জেনেরিক ভার্সন সিপ্রেমির ১০০ মিলিগ্রাম ড্রাগের দাম ৫ হাজার টাকার কম রাখা হবে। হেটেরো লিমিটেড তাদের জেনেরিক ভার্সন কোভিফোরের দাম রেখেছে ৫৪০০ টাকা। রেমডেসিভির রোগীদের সুস্থতার হার বাড়ানোতে সক্ষম হওয়ায় এই ড্রাগের চাহিদা বেড়ে যায়। কিন্তু গিলেড সায়েন্সেস অত দ্রুত এই ড্রাগ তৈরি করতে না পারায় এই ড্রাগের জেনেরিক ভার্সন তৈরি করার অনুমতি দিয়েছে ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া। চিকিৎসকদের পরামর্শে চর্মরোগ সোরিয়াসিসের চিকিৎসায় ব্যবহার করা ইঞ্জেকশন ইটোলিজুমাব কোভিড রোগীদের ক্ষেত্রেও ব্যবহার করার অনুমতি দিয়েছে ডিসিজিআই। জানা গিয়েছে, শুধুমাত্র যেসব করোনা রোগীর মধ্যম থেকে তীব্র শ্বাসকষ্টের সমস্যা রয়েছে, তাঁদের ক্ষেত্রে জরুরি অবস্থায় এই ওষুধের ব্যবহার করা যাবে। কিন্তু সেই ওষুধ যেন পরিমিত ব্যবহার করা হয়, সেটা জানিয়েছে ডিসিজিআই।

```