Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

চলছিল ক্লাস, হঠাৎই ঢুকে পড়ল গরু, হুলুস্থুল আইআইটি বম্বেতে

দ্য ওয়াল ব্যুরো: আইআইটি বম্বেতে গরুর হানা অব্যাহত। কয়েক সপ্তাহ আগেই ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজির ক্যাম্পাসে এক ছাত্রকে গুঁতো মেরেছিল গরুর দল। এ বার সোজা ক্লাসরুমেই ঢুকে গেল গরু। আচমকা গরু ঢুকে পড়ায় হতভম্ব হয়ে পড়ে ছাত্র-ছাত্রীরা। জানা গ

চলছিল ক্লাস, হঠাৎই ঢুকে পড়ল গরু, হুলুস্থুল আইআইটি বম্বেতে

শেষ আপডেট: 29 July 2019 08:00

দ্য ওয়াল ব্যুরো: আইআইটি বম্বেতে গরুর হানা অব্যাহত। কয়েক সপ্তাহ আগেই ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজির ক্যাম্পাসে এক ছাত্রকে গুঁতো মেরেছিল গরুর দল। এ বার সোজা ক্লাসরুমেই ঢুকে গেল গরু। আচমকা গরু ঢুকে পড়ায় হতভম্ব হয়ে পড়ে ছাত্র-ছাত্রীরা। জানা গিয়েছে, ঘটনাটি শনিবারের। অন্যদিনের মতোই ক্লাস চলছিল। হঠাৎ করেই ঢুকে পড়ে একটি গরু। ক্লাসের মধ্যে লোক রয়েছে, যেন কোনও ভ্রুক্ষেপ নেই তার। দরজা দিয়ে ঢুকে ক্লাসের মধ্যে ঘুরে বেড়ায় সে। ক্লাসে থাকা ছাত্র-ছাত্রীরা তাকে সেখান থেকে সরানোর চেষ্টা করে। কিন্তু সে নিজের ইচ্ছেমতো ঘুরতে থাকে। আর এই ঘটনার ভিডিয়ো তুলে রাখে অনেকে। তা ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। মুহূর্তেই ক্লাসরুমে গরু ঘুরে বেড়ানোর ভিডিয়ো ভাইরাল। আসতে থাকে নানা মজার কমেন্ট। কেউ বলেন, জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা না দিয়ে কীভাবে আইআইটিতে ঢোকার অধিকার পেল ওই গরু। আবার অনেকে লিখেছেন, বর্তমানে গরুর যা মর্যাদা এই দেশে, তাতে সে যেখানে ইচ্ছে ঘুরতে পারে। তার কোনও পরীক্ষা দেওয়ার দরকার নেই। আবার কেউ ভিডিয়োতে এক ছাত্রর মন দিয়ে পড়াকে উল্লেখ করে লিখেছেন, ক্লাসরুমে গরু ঘুরে বেড়াচ্ছে, আর একজন মন দিয়ে পড়ছে। আমিও ওর মতো ফোকাস রাখতে চাই। কোন সময়ে গরুটি ভিতরে এসেছিল, সেটা অবশ্য কেউ বলতে পারেননি। তবে আইআইটি সূত্রে খবর, গত কয়েকদিন ধরে মুম্বই তথা মহারাষ্ট্রে খুব বৃষ্টি হচ্ছে। বৃষ্টির হাত থেকে বাঁচতেই হয়তো গরুটি ভিতরে ঢুকে পড়েছিল। কয়েকদিন আগে একটা চিতাবাঘও বৃষ্টির মধ্যে আইআইটি বম্বের ক্যাম্পাসে ঢুকে পড়েছিল। সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছিল সেই চিতাবাঘের ছবি।

```