Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

এমনও হতে পারে!! শিং দিয়ে কল টিপে জল খাচ্ছে মোষ

দ্য ওয়াল ব্যুরো: কুজোর তলানিতে ঠেকে যাওয়া জলের নাগাল পাচ্ছিল না কাক। তারপর ঠোঁটে করে একটার পর একটা নুড়ি-পাথর এনে সেই জলকে নাগালে আনার গল্প সকলেরই পড়া। কিন্তু মোষের যে এমন বুদ্ধি তা কে জানত! একটি ভিডিওতে দেখা যাচ্ছে কয়েকটি মোষ মাঠে ঘাস খাচ্

এমনও হতে পারে!! শিং দিয়ে কল টিপে জল খাচ্ছে মোষ

শেষ আপডেট: 11 October 2020 02:41

দ্য ওয়াল ব্যুরো: কুজোর তলানিতে ঠেকে যাওয়া জলের নাগাল পাচ্ছিল না কাক। তারপর ঠোঁটে করে একটার পর একটা নুড়ি-পাথর এনে সেই জলকে নাগালে আনার গল্প সকলেরই পড়া। কিন্তু মোষের যে এমন বুদ্ধি তা কে জানত! একটি ভিডিওতে দেখা যাচ্ছে কয়েকটি মোষ মাঠে ঘাস খাচ্ছে। সঙ্গে মোষের বাচ্চাও রয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে যেখানে তারা চড়ছিল তার পাশেই রয়েছে একটি কল। পাম্প করলে জল পড়ে! মোষটি তার বাঁকানো সিং দিয়ে কলের হাতলে পাম্প করছে আর জল পড়ছে ঠিক নীচের একটি গর্তে। তারপর সেই জল পরম তৃপ্তিতে পান করছে। দু'চুমুক দেওয়ার পরই শেষ। তারপর আবার সেই একই কায়দায় পাম্প করছে কলের হাতল। ভিডিও-র সত্যাসত্য দ্য ওয়াল যাচাই করেনি। তবে এক আইপিএস অফিসার এই ভিডিও টুইট করেছেন। আর সেটি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। মোষের বুদ্ধির তারিফ করছেন নেটিজেনরা। ওই ভিডিও দেখে একজন কমেন্ট করেছেন, 'সিং ইজ কিং!' https://twitter.com/msteckchandani/status/1314451097252052992   এমনিতে বাঁদর, হনুমান বা শিম্পাঞ্জিকে এ ধরনের কল টিপে জল খেতে দেখা যায়। কিন্তু মোষের মতো প্রাণীর ক্ষেত্রে এই ঘটনা বিরল বলেই অনেকের মত।

```