Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

৯৯.৯৯ শতাংশ কংগ্রেসি রাহুলকেই সভাপতি চান: রণদীপ সিং সুরজেওয়ালা

দ্য ওয়াল ব্যুরো: কংগ্রেস নেতা-কর্মীদের মধ্যে ৯৯.৯৯ শতাংশ ফের সভাপতি পদে রাহুল গান্ধীকেই চান। শুক্রবার সংবাদমাধ্যমের সামনে এমনই মন্তব্য করলেন সর্বভারতীয় কংগ্রেসের অন্যতম মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা। তিনি জানিয়েছেন, কংগ্রেসের নতুন সভাপতি ন

৯৯.৯৯ শতাংশ কংগ্রেসি রাহুলকেই সভাপতি চান: রণদীপ সিং সুরজেওয়ালা

শেষ আপডেট: 19 December 2020 02:25

দ্য ওয়াল ব্যুরো: কংগ্রেস নেতা-কর্মীদের মধ্যে ৯৯.৯৯ শতাংশ ফের সভাপতি পদে রাহুল গান্ধীকেই চান। শুক্রবার সংবাদমাধ্যমের সামনে এমনই মন্তব্য করলেন সর্বভারতীয় কংগ্রেসের অন্যতম মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা। তিনি জানিয়েছেন, কংগ্রেসের নতুন সভাপতি নির্বাচন প্রক্রিয়া শুরু হবে। তার আগে আগামী ১০ দিন ধরে নেতাদের থেকে এ ব্যাপারে মতামত নেবেন অন্তর্বর্তী সভানেত্রী সনিয়া গান্ধী। গুলাম নবি আজাদ, কপিল সিব্বলদের মতো বিদ্রোহী নেতাদের সঙ্গেও কথা বলবেন সনিয়া। গত অগস্টে চূড়ান্ত কোন্দল দেখা গিয়েছিল কংগ্রেসে। গুলাম নবি আজাদ, কপিল সিব্বলের মতো ২৩ জন কংগ্রেস নেতা সনিয়াকে চিঠি লিখে শীর্ষ নেতৃত্বে সক্রিয়তার দাবি তুলেছিলেন। তাঁদের তির ছিল, কারও সঙ্গে আলোচনা ছাড়াই পর্দার আড়াল থেকে রাহুলের সিদ্ধান্ত গ্রহণের দিকে। কংগ্রেস ওয়ার্কিং কমিটিতে গুলামদের বিরুদ্ধে দলকে দুর্বল করার অভিযোগ ওঠে। তার পর থেকেই গান্ধী পরিবারের সঙ্গে বিক্ষুব্ধ নেতাদের সম্পর্কে ডামাডোল চলছে। সম্প্রতি প্রবীণ কাশ্মীরী নেতা গুলাম নবি বলেছেন, আমাদের পার্টির কাঠামোটাই ভেঙে পড়েছে। বিহার ভোটে কংগ্রেসের শোচনীয় অবস্থার পর ফের একবার নেতৃত্বের বিরুদ্ধে সমালোচনা করেন কপিল সিব্বল। রাহুল শিবিরের বক্তব্য, খুব শীঘ্রই সংগঠনে বড় রদবদল হবে। এআইসিসি-র অধিবেশনও ডাকা হবে। সেই অধিবেশনে রাহুলের ফের সভাপতির পদ গ্রহণের পথ প্রশস্ত করতেই সনিয়া বিক্ষুব্ধ নেতাদের সঙ্গে বৈঠকে বসতে পারেন। তবে সকলকে নয় বিক্ষুব্ধদের প্রতিনিধি হিসেবে পাঁচ থেকে ছয় জন প্রবীণ নেতাকে ডাকা হবে। সেই বৈঠকে থাকতে পারেন রাহুল ও প্রিয়ঙ্কা গান্ধীও। উনিশের লোকসভায় হারের পর সভাপতি পদ ছাড়েন রাহুল। সাময়িক ভাবে কয়েক দিনের জন্য বর্ষীয়ান মতিলাল ভোরাকে অন্তর্বতী সভাপতির করা হয়। পরে ফের দায়িত্ব নেন সনিয়া। কিন্তু অগস্টে ওই কোন্দলের পর ওয়ার্কিং কমিটির বৈঠকে সনিয়া বলে দেন, ছমাসের মধ্যে নতুন সভাপতি নির্বাচিত করতে হবে। সেই প্রক্রিয়াই শুরু করছে কংগ্রেস।

```