Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ইতিমধ্যেই ৯১ লাখ শ্রমিককে ফেরানো হয়েছে নিজেদের রাজ্যে, সুপ্রিম কোর্টকে জানাল কেন্দ্র

দ্য ওয়াল ব্যুরো: দেশজুড়ে লকডাউন ঘোষণা করার পরেই বিভিন্ন রাজ্যে আটকে পড়েন ভিন রাজ্যের শ্রমিকরা। তারপর বিভিন্ন রাজ্যের আবেদনে সাড়া দিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক শ্রমিকদের নিজেদের রাজ্যে নিয়ে যাওয়ার অনুমতি দেয়। রাজ্যগুলির তরফে বাসের ব্যবস্থ

ইতিমধ্যেই ৯১ লাখ শ্রমিককে ফেরানো হয়েছে নিজেদের রাজ্যে, সুপ্রিম কোর্টকে জানাল কেন্দ্র

শেষ আপডেট: 28 May 2020 09:39

দ্য ওয়াল ব্যুরো: দেশজুড়ে লকডাউন ঘোষণা করার পরেই বিভিন্ন রাজ্যে আটকে পড়েন ভিন রাজ্যের শ্রমিকরা। তারপর বিভিন্ন রাজ্যের আবেদনে সাড়া দিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক শ্রমিকদের নিজেদের রাজ্যে নিয়ে যাওয়ার অনুমতি দেয়। রাজ্যগুলির তরফে বাসের ব্যবস্থা ছাড়াও কেন্দ্রীয় রেলমন্ত্রকের তরফে ট্রেনের বন্দোবস্ত করা হয়েছে। আর ইতিমধ্যেই ট্রেনে করে ৯১ লাখ শ্রমিককে তাঁদের রাজ্যে ফেরানো হয়েছে বলে সুপ্রিম কোর্টকে জানাল কেন্দ্র। কেন্দ্র ও অনেক রাজ্য সরকার ভিন রাজ্যের শ্রমিকদের ব্যাপারে পর্যাপ্ত ব্যবস্থা নিচ্ছে না, এই অভিযোগ তুলে সুপ্রিম কোর্টে একটি আবেদন করেন কংগ্রেস কর্মী ও সমাজসেবী মেধা পাটেকর। তাঁর আবেদনের ভিত্তিতে মঙ্গলবার সুপ্রিম কোর্ট জানায়, ভিন রাজ্যের শ্রমিকদের বিষয়ে কেন্দ্রীয় ও রাজ্য সরকার দু’তরফেই অনেক গাফিলতি রয়েছে। যেসব শ্রমিকরা আটকে রয়েছেন, তাঁদের জন্য ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়ার নির্দেশ দেয় শীর্ষ আদালত। সেইসঙ্গে শ্রমিকদের জন্য কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে, সেই সংক্রান্ত অ্যাফিডেভিটও আদালতে জমা দেওয়ারও নির্দেশ দেওয়া হয়। সুপ্রিম কোর্টের এই নির্দেশের পরে এদিন সলিসিটার জেনারেল তুষার মেহতা শীর্ষ আদালতকে জানান, “১ মে থেকে ভিন রাজ্যের শ্রমিকদের ট্রেনে করে রাজ্যে ফেরানো শুরু করেছে কেন্দ্র। এখনও পর্যন্ত ৯১ লাখ শ্রমিককে তাঁদের রাজ্য ফেরানো হয়েছে। যতক্ষণ না পর্যন্ত প্রতিটি শ্রমিককে ফেরানো হচ্ছে, ততক্ষণ এই কাজ চালিয়ে যাবে কেন্দ্র।”

আরও পড়ুন লকডাউনে গত মাসে ১২ কোটি ভারতীয় কাজ হারিয়েছেন, দাবি গবেষণায়

গত ২৫ মার্চ দেশজুড়ে লকডাউনের ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপরেই বিভিন্ন রাজ্যে আটকে পড়েন শ্রমিকরা। কল-কারখানা, নির্মাণ কাজ ও অন্যান্য উৎপাদন বন্ধ হয়ে যাওয়ায় কাজ হারিয়ে, আশ্রয় হারিয়ে ভয়ঙ্কর অবস্থার মধ্যে পড়েন তাঁরা। খাবার জুটলেও তা পর্যাপ্ত ছিল না। সেইসঙ্গে এক অনিশ্চিত ভবিষ্যতের ভয় তাঁদের গ্রাস করে। বাধ্য হয়ে পায়ে হেঁটে বা সাইকেলে করে নিজেদের রাজ্যের উদ্দেশে পাড়ি দেন শ্রমিকরা। দলে দলে রাস্তায় নামেন ভিন রাজ্যের শ্রমিকরা। এমনকি গর্ভবতী মহিলারাও হেঁটেই বাড়ি ফেরার চেষ্টা করেন। এভাবে রাজ্যে ফিরতে চাওয়ার খেসারতও দিতে হয় তাঁদের। পথেই ক্লান্তি ও অনাহারে মৃত্যু হয় অনেকের। কেউ আবার দুর্ঘটনার শিকার হন। পথেই সন্তান প্রসব করেন অনেক তরুণী। কিন্তু হাঁটা থামেনি। তারপরেই কেন্দ্র ট্রেনে করে শ্রমিকদের ফিরিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দেয়। এখনও পর্যন্ত সেই ট্রেনে করেই ৯১ লাখ শ্রমিককে তাঁদের রাজ্যে ফেরানো হয়েছে বলে সুপ্রিম কোর্টকে জানাল কেন্দ্র।

```