Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

উত্তরপ্রদেশে ট্রাকের সঙ্গে এসইউভির ধাক্কা, মৃত ২ শিশু- সহ একই পরিবারের ৯ সদস্য

দ্য ওয়াল ব্যুরো: ভয়াবহ পথ দুর্ঘটনায় মারা গেলেন একই পরিবারের নয় সদস্য। তার মধ্যে দুই শিশুও রয়েছে। ট্রাকের সঙ্গে এসইউভির ধাক্কায় গাড়িটি এতটাই ক্ষতিগ্রস্ত হয়, যে গ্যাস কাটার দিয়ে গাড়ি কেটে মৃতদের বের করতে হয়। শুক্রবার ভোরে ঘটনাটি ঘটেছে উত্তরপ

উত্তরপ্রদেশে ট্রাকের সঙ্গে এসইউভির ধাক্কা, মৃত ২ শিশু- সহ একই পরিবারের ৯ সদস্য

শেষ আপডেট: 5 June 2020 09:38

দ্য ওয়াল ব্যুরো: ভয়াবহ পথ দুর্ঘটনায় মারা গেলেন একই পরিবারের নয় সদস্য। তার মধ্যে দুই শিশুও রয়েছে। ট্রাকের সঙ্গে এসইউভির ধাক্কায় গাড়িটি এতটাই ক্ষতিগ্রস্ত হয়, যে গ্যাস কাটার দিয়ে গাড়ি কেটে মৃতদের বের করতে হয়। শুক্রবার ভোরে ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের প্রতাপগড় জেলায়। পুলিশ সূত্রে খবর, নবাবগঞ্জ থানা এলাকার ওয়াজিদপুর গ্রামের কাছে শুক্রবার ভোর সাড়ে ৫টা নাগাদ এই দুর্ঘটনা ঘটে। একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে এসইউভিটির। দুটি গাড়িই যথেষ্ট গতিবেগে যাচ্ছিল বলেই অনুমান পুলিশের। প্রতাপগড়ের পুলিশ সুপার অভিষেক সিং জানিয়েছেন, দুর্ঘটনায় একটাই জোরে আওয়াজ হয় যে গ্রামের অনেক বাসিন্দার ঘুম ভেঙে যায়। তাঁরা এই দুর্ঘটনার খবর পুলিশকে জানান। সঙ্গে সঙ্গে সেখানে যায় নবাবগঞ্জ থানার পুলিশ। কিন্তু দুর্ঘটনায় এসইউভিটি এতটাই ক্ষতিগ্রস্ত হয়েছিল যে কাউকে বের করা যাচ্ছিল না। অবশেষে গ্যাস কাটার দিয়ে কাটতে হয় গাড়ি। এই কাজে গ্রামবাসীরাও পুলিশকে সাহায্য করেন। দুই শিশু-সহ ন’জনের মৃতদেহ পাওয়া যায় গাড়ি থেকে। একজন জীবিত রয়েছেন। যদিও তাঁর অবস্থা আশঙ্কাজনক। তাঁকে লখনউয়ে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য। অভিষেক সিং আরও জানিয়েছেন, প্রাথমিকভাবে জানা গিয়েছে, এসইউভিটি রাজস্থান থেকে বিহারের ভোজপুরে যাচ্ছিল। কিন্তু মৃতদের পরিচয় এখনও জানা যায়নি। খোঁজ চলছে। যে ট্রাকের সঙ্গে ধাক্কা লেগেছে, সেটি পলাতক। সেই ট্রাকেরও খোঁজ করছে পুলিশ। এই দুর্ঘটনায় ওই রাস্তায় বেশ কিছুক্ষণ গাড়ি চলাচল বন্ধ রাখা হয় বলে জানা গিয়েছে। এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি আহত সদস্যের যথাযথ চিকিৎসার নির্দেশ দিয়েছেন। কী ভাবে এই দুর্ঘটনা ঘটল তার জন্য পুলিশের একটি দল গঠন করা হয়েছে। তারাই বিষয়টি খতিয়ে দেখছে।

```