Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

করোনাকে হারিয়ে সুস্থ ওড়িশার ৮৫ বছরের ক্যানসার রোগী, সেরে উঠলেন তাঁর স্ত্রীও

দ্য ওয়াল ব্যুরো: করোনার বিরুদ্ধে লড়াই অব্যাহত। একদিকে যখন দেশে প্রতিনিয়ত আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে অন্যদিকে তেমনই বিভিন রাজ্যে মিরাকল ঘটছে। কোথাও ১০০ বছরের করোনা আক্রান্ত সুস্থ হয়ে উঠছেন, তো কোথাও বাচ্চা ছেলে-মেয়ে সুস্থ হয়ে উঠছে এই সংক্র

করোনাকে হারিয়ে সুস্থ ওড়িশার ৮৫ বছরের ক্যানসার রোগী, সেরে উঠলেন তাঁর স্ত্রীও

শেষ আপডেট: 18 July 2020 13:11

দ্য ওয়াল ব্যুরো: করোনার বিরুদ্ধে লড়াই অব্যাহত। একদিকে যখন দেশে প্রতিনিয়ত আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে অন্যদিকে তেমনই বিভিন রাজ্যে মিরাকল ঘটছে। কোথাও ১০০ বছরের করোনা আক্রান্ত সুস্থ হয়ে উঠছেন, তো কোথাও বাচ্চা ছেলে-মেয়ে সুস্থ হয়ে উঠছে এই সংক্রমণ থেকে। তেমনই এক মিরাকল ঘটল ওড়িশার কেন্দ্রাপাড়া জেলায়। করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠলেন ৮৫ বছরের এক বৃদ্ধ। ক্যানসারে আক্রান্ত তিনি। সুস্থ হয়ে উঠেছেন তাঁর স্ত্রীও। জানা গিয়েছে, ৮৫ বছরের সুরেন্দ্র পাতি গলার ক্যানসারে আক্রান্ত। জুন মাসে করোনা সংক্রমণ ধরা পড়ে তাঁর শরীরে। শুধুমাত্র তিনি নন, তাঁর ৭৮ বছর বয়সী স্ত্রী সাবিত্রীর শরীরেও সংক্রমণ ধরা পড়ে। সংক্রমণ ধরা পড়ার পরেই হাসপাতালে ভর্তি করা হয় তাঁদের। সেখান থেকেই শুক্রবার ছাড়া হয় তাঁদের। কেন্দ্রাপাড়া জেলার জেলাশাসক সমর্থ বর্মা জানিয়েছেন, “সংক্রমণ ধরা পড়ার পরেও তাঁদের মধ্যে উপসর্গ খুব একটা বেশি ছিল না। কিন্তু পাশপাশি ক্যানসারের মতো একটি দুরারোগ্য রোগে আক্রান্ত হয়েছেন সুরেন্দ্র বাবু। তাই তাঁর সুস্থ হয়ে ওঠা নিয়ে আমরা চিন্তায় ছিলাম। কিন্তু দ্রুত সুস্থ হয়ে উঠেছেন তিনি। তাঁর স্ত্রীও সুস্থ হয়ে উঠেছেন। তাঁদের এই সুস্থ হয়ে ওঠা অনেককে শক্তি যোগাবে। সুস্থ হয়ে ওঠার জন্য আশা যোগাবে। আমাদের শুভেচ্ছা তাঁদের সঙ্গে রয়েছে।” জানা গিয়েছে, গত ৮ জুন কটকের আচার্য হরিহর রিজিওনাল ক্যানসার সেন্টারে ভর্তি হন সুরেন্দ্র পাতি। তাঁর শরীরে কেমোথেরাপি করা হয়। সেখানেই হাসপাতালে তাঁর দেখভালের জন্য ছিলেন তাঁর স্ত্রী সাবিত্রী। ২৯ জুন তাঁদের দু’জনের শরীরেই করোনা সংক্রমণ ধরা পড়ে। কেন্দ্রাপাড়ার অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট মেডিক্যাল অফিসার এমএইচ বেগ জানিয়েছেন, হাসপাতালে অন্য চিকিৎসার জন্য আসা বাকি সবার শরীরে নমুনা পরীক্ষা করা হচ্ছিল। তখনই ওই দু’জনের শরীরে সংক্রমণ ধরা পড়ে। তারপরেই কটকের একটি কোভিড হাসপাতালে ভর্তি করা হয় তাঁদের। সেখানে চিকিৎসার পরে দু’বার তাঁদের রিপোর্ট নেগেটিভ আসার পরেই তাঁদের হাসপাতাল থেকে ছাড়া হয়েছে। জানা গিয়েছে, হাসপাতালে ১০দিন চিকিৎসার পরে তাঁদের কেন্দ্রাপাড়ার বাগাদা গ্রাম পঞ্চায়েত এলাকার একটি বাড়িতে রাখা হয়। যাঁদের শরীরে উপসর্গ একদম কম, তাঁদের হাসপাতালে না রেখে বাড়িতেই পর্যবেক্ষকদের নজরে রাখার বন্দোবস্ত করা হয়েছে। সেখানেই কয়েক দিন ছিলেন তাঁরা। তারপরে তাঁদের ছুটি দেওয়া হয়। এমএইচ বেগ জানিয়েছেন, সুরেন্দ্র পাতি ও তাঁর স্ত্রী যেভাবে আত্মবিশ্বাস ও সাহসের সঙ্গে এই লড়াই লড়েছেন, সেটা সত্যিই প্রশংসার যোগ্য। তাঁরা যে মনোবল দেখিয়েছেন, তা সত্যিই সবাইকে অবাক করেছে। এমনিতেই ক্যানসার রোগীদের প্রতিরোধ ক্ষমতা কম থাকে। সেখানে তিনি করোনার বিরুদ্ধে যে লড়াই দেখিয়েছেন তা সত্যিই সবাইকে উদ্বুদ্ধ করেছে। এই বৃদ্ধ দম্পতি সবাইকে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, করোনাকে হারিয়ে এভাবেও ফিরে আসা যায়।

```