Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

উত্তরপ্রদেশে এসইউভির উপর উল্টে গেল বালি বোঝাই ট্রাক, মৃত অন্তত ৮

দ্য ওয়াল ব্যুরো: ফের এক বড় পথ দুর্ঘটনা ঘটল উত্তরপ্রদেশে। এসইউভির উপরে উল্টে গেল একটি বালি বোঝাই ট্রাক। এই দুর্ঘটনায় অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে বলে খবর। বুধবার ভোরে এই দুর্ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের কৌশাম্বি জেলায়। জানা গিয়েছে রাস্তার ধারে একট

উত্তরপ্রদেশে এসইউভির উপর উল্টে গেল বালি বোঝাই ট্রাক, মৃত অন্তত ৮

শেষ আপডেট: 2 December 2020 05:55

দ্য ওয়াল ব্যুরো: ফের এক বড় পথ দুর্ঘটনা ঘটল উত্তরপ্রদেশে। এসইউভির উপরে উল্টে গেল একটি বালি বোঝাই ট্রাক। এই দুর্ঘটনায় অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে বলে খবর। বুধবার ভোরে এই দুর্ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের কৌশাম্বি জেলায়। জানা গিয়েছে রাস্তার ধারে একটি মাহিন্দ্রা স্করপিও গাড়ি দাঁড়িয়েছিল। সেই সময় একটি বালি বোঝাই ট্রাক উল্টে যায় তার উপরে। ওই স্করপিওর ভিতরে ১০ জন ছিল বলে জানা গিয়েছে। তারা সবাই একটি বিয়ে বাড়ি থেকে ফিরছিলেন। কৌশাম্বি পুলিশের তরফে টুইট করে জানানো হয়েছে, “এই দুর্ঘটনার পরেই সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশে। সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। দুর্ঘটনায় আহতদের নিয়ে যাওয়া হয় হাসপাতালে।” প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ট্রাকের চাপে এসইউভিটি তুবড়ে গিয়েছিল। গ্যাস কাটার দিয়ে কেটে বের করতে হয় মৃতদের। আহতদের মধ্যেও দু’জনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ জানিয়েছে, প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে ট্রাকটিতে ওভার লোড হয়ে গিয়েছিল। সেই কারণেই চালক নিয়ন্ত্রণ রাখতে পারেননি। তাই এই দুর্ঘটনা ঘটেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই ঘটনায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন। আহতদের চিকিৎসা ও মৃতদের ক্ষতিপূরণের নির্দেশ দেওয়া হয়েছে স্থানীয় প্রশাসনকে। মুখ্যমন্ত্রীর অফিস থেকে টুইট করে বলা হয়েছে, “মুখ্যমন্ত্রী এই দুর্ঘটনায় মৃতদের পরিবারের প্রতি গভীর সহানুভূতি দেখিয়েছেন। মৃতদের আত্মার শান্তি কামনা করেছেন তিনি। আহতদের সব রকমের সাহায্যের নির্দেশ দেওয়া হয়েছে।”

```