দ্য ওয়াল ব্যুরো: আন্তর্জাতিক সোনা পাচার চক্রের সঙ্গে জড়িত আট জনকে গ্রেফতার করল শুল্ক গোয়েন্দাদের বিশেষ দল। গতকাল, শুক্রবার নয়া দিল্লি স্টেশন থেকে তাদের গ্রেফতার করে ডিআরআই গোয়েন্দারা। পাচারকারীদের থেকে উদ্ধার হয়েছে ৫০৪টি সোনার বিস্কুট। যার বাজার মূল্য ৪৩ কোটি টাকা।
গোপন সূত্রে খবর ছিল গোয়েন্দাদের কাছে। গতকাল ডিব্রুগড়-নয়াদিল্লি রাজধানী এক্সপ্রেস নয়াদিল্লি স্টেশনে ঢোকা মাত্র হানা দেন গোয়েন্দারা। ব্যাগের ভিতর, চাদরের ভাঁজ থেকে উদ্ধার হয় এই বিপুল পরিমাণ ও অর্থমূল্যের সোনার বিস্কুট। আট জনই ওই ট্রেনের যাত্রী ছিল বলে জানিয়েছেন গয়েন্দারা। তাদের থেকে উদ্ধার হয়েছে ভুয়ো আধার কার্ড।
বিস্তারিত আসছে...