Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

চিকিৎসকদের মৃত ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই মর্গে জেগে উঠলেন রোগী!

দ্য ওয়াল ব্যুরো: চিকিৎসকরা ঘোষণা করে দিয়েছিলেন মৃত্যু হয়েছে রোগীর। সেই মতোই দেহ পাঠানো হয়েছিল মর্গে। কিন্তু চিকিৎসকদের মৃত ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই বেঁচে উঠলেন রোগী। মর্গের মধ্যেই মৃত মানুষের বেঁচে ওঠার এমন অদ্ভুত ঘটনা ঘটেছে এক সরকারি হাসপা

চিকিৎসকদের মৃত ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই মর্গে জেগে উঠলেন রোগী!

শেষ আপডেট: 23 June 2019 07:12

দ্য ওয়াল ব্যুরো: চিকিৎসকরা ঘোষণা করে দিয়েছিলেন মৃত্যু হয়েছে রোগীর। সেই মতোই দেহ পাঠানো হয়েছিল মর্গে। কিন্তু চিকিৎসকদের মৃত ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই বেঁচে উঠলেন রোগী। মর্গের মধ্যেই মৃত মানুষের বেঁচে ওঠার এমন অদ্ভুত ঘটনা ঘটেছে এক সরকারি হাসপাতালে। মধ্যপ্রদেশের সাগর জেলার বিনা সিভিল হসপিটালে ঘটেছে এই কাণ্ড। প্রাথমিক ভাবে শুনে অলৌকিক বা ভৌতিক মনে হলে বিষয়টি আদপেও তা নয়। তবে পরবর্তী সময়ে ঐ রোগীর মৃত্যু হয়েছে বলেও জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। মধ্যপ্রদেশের ছতরপুর জেলার নওগাঁওয়ের বাসিন্দা কিষাণ নামের ৭২ বছর বয়সী এক বৃদ্ধকে মৃত বলে ঘোষণা করেছিলেন হাসপাতালের চিকিৎসকরা। কিন্তু এই ঘটনার পরের দিন আচমকাই মর্গের মধ্যে জেগে ওঠেন ওই বৃদ্ধ। দেখা যায়, জীবিতই ছিলেন তিনি। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, রাস্তার মধ্যে অজ্ঞান হয়ে পড়েছিলেন ওই বৃদ্ধ। স্থানীয়রাই তাঁকে হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালের তরফে জানানো হয়েছে, ১৪ জুন রাত ৯টা নাগাদ অচৈতন্য অবস্থায় ওই বৃদ্ধকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর ২০ জুন ডিউটিতে থাকা এক ডাক্তার তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এরপর ২১ জুন পুলিশের একটি দল মর্গে পৌঁছলে দেখা যায় বেঁচে রয়েছে ওই বৃদ্ধ। পুলিশ জানিয়েছে, বিড়বিড় করে কী যেন একটা বলার চেষ্টাও করছেন। তড়িঘড়ি তাঁকে ফের আনা হয় হাসপাতালে। কিন্তু খানিকক্ষণের মধ্যেই মারা যান ওই বৃদ্ধ। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে ওই নির্দিষ্ট ডাক্তারের বিরুদ্ধেও তদন্ত করা হবে। চিফ মেডিক্যাল অ্যান্ড হেলথ অফিসার ডক্টর এস আর রোশন জানিয়েছেন, খতিয়ে দেখা হবে সত্যিই ওই ডাক্তারের কোনও দোষ ছিল কি না। আর অপরাধ প্রমাণ হলে উপযুক্ত শাস্তিও দেওয়া হবে ওই ডাক্তারকে। প্রশাসনের তরফেও দ্রুত এই ঘটনার রিপোর্ট তলব করা হয়েছে।

```