Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?

করোনা আক্রান্ত হয়ে অসমে প্রথম মৃত্যু, অবসরপ্রাপ্ত সেনা যোগ দিয়েছিলেন তাবলিঘি জামাতে

দ্য ওয়াল ব্যুরো: করোনা আক্রান্ত হয়ে প্রথম মৃত্যু হল অসমে। সেই রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা টুইট করে জানিয়েছেন, হাইলাকান্দি জেলার বাসিন্দা ৬৫ বছরের ফইজুল হকের মৃত্যু হয়েছে। তিনি কোভিড-১৯ আক্রান্ত ছিলেন। অবসরপ্রাপ্ত এই সেনা যো

করোনা আক্রান্ত হয়ে অসমে প্রথম মৃত্যু, অবসরপ্রাপ্ত সেনা যোগ দিয়েছিলেন তাবলিঘি জামাতে

শেষ আপডেট: 10 April 2020 06:19

দ্য ওয়াল ব্যুরো: করোনা আক্রান্ত হয়ে প্রথম মৃত্যু হল অসমে। সেই রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা টুইট করে জানিয়েছেন, হাইলাকান্দি জেলার বাসিন্দা ৬৫ বছরের ফইজুল হকের মৃত্যু হয়েছে। তিনি কোভিড-১৯ আক্রান্ত ছিলেন। অবসরপ্রাপ্ত এই সেনা যোগ দিয়েছিলেন দিল্লির নিজামুদ্দিন এলাকার মসজিদের তবলিঘি জামাতে। দিন পনেরো আগে অসমে প্রথম করোনাভাইরাস পজিটিভ ধরা পড়ে তাঁর শরীরেই। তিনি সম্প্রতি সৌদি আরব থেকেও ফিরেছিলেন বলে জানা গিয়েছে। কয়েকদিন আগে তাঁকে শিলচর হাসপাতালে স্থানান্তর করা হয়েছিল। অন্যান্য কোনও সমস্যা না থাকলেও তাঁর শরীরে অক্সিজেনের মাত্রা কমে যাচ্ছিল। ভেন্টিলেটর সিস্টেমে রাখা হয়েছিল তাঁকে। বুধবারও তাঁর লালারসের নমুনা পরীক্ষা হয়েছিল। সেখানেও রিপোর্ট পজিটিভ আসে বলে জানা গিয়েছে। শিলচরের সাংসদ রাজদীপ রায় জানিয়েছেন, সমস্ত প্রোটোকল মেনে করোনায় মৃত ব্যক্তির শেষকৃত্য সম্পন্ন হবে। এখনও পর্যন্ত অসমে করোনা আক্রান্তের সংখ্যা ২৮ জন। গতকাল ধুবড়িতে বেশ কয়েকজনের শরীরে কোভিড-১৯ পজিটিভ ধরা পড়েছে।

```