Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মুম্বইয়ের হাসপাতালের স্যাঁতসেঁতে বেসমেন্টে কোভিড সেন্টার, মৃত্যু করোনা আক্রান্ত বৃদ্ধার

দ্য ওয়াল ব্যুরো: ৬২ বছর বয়সী করোনা আক্রান্ত এক বৃদ্ধার মৃত্যুর পরে হাসপাতালের পরিষেবার দিকে আঙুল তুললেন তাঁর ছেলে। কিছুদিন আগেই ওই হাসপাতালকে কোভিড কেয়ার সেন্টার রূপে গড়ে তোলা হয়েছে। অভিযোগ, হাসপাতালের বেসমেন্টে স্যাঁতসেঁতে পরিবেশে রাখা হয়ে

মুম্বইয়ের হাসপাতালের স্যাঁতসেঁতে বেসমেন্টে কোভিড সেন্টার, মৃত্যু করোনা আক্রান্ত বৃদ্ধার

শেষ আপডেট: 28 June 2020 07:02

দ্য ওয়াল ব্যুরো: ৬২ বছর বয়সী করোনা আক্রান্ত এক বৃদ্ধার মৃত্যুর পরে হাসপাতালের পরিষেবার দিকে আঙুল তুললেন তাঁর ছেলে। কিছুদিন আগেই ওই হাসপাতালকে কোভিড কেয়ার সেন্টার রূপে গড়ে তোলা হয়েছে। অভিযোগ, হাসপাতালের বেসমেন্টে স্যাঁতসেঁতে পরিবেশে রাখা হয়েছিল ওই বৃদ্ধাকে। এমনকি সেখানে কোনও পরিষেবা না থাকায় মায়ের জন্য পিপিই কিটের বন্দোবস্ত করতে হয়েছিল ৪২ বছর বয়সী ওই যুবককে। কিন্তু তারপরেও মাকে বাঁচাতে পারেননি তিনি। মুম্বই মিরর সূত্রে খবর, শহরের মারোল এলাকার বাসিন্দা ওই বৃদ্ধার গত ৩ জুন শ্বাসকষ্ট শুরু হয়। তখনই তাঁকে হাশির হাসপাতালে ভর্তি করেন তাঁর ছেলে। ওই বৃদ্ধার ছেলে জানিয়েছেন, শহরের সব সরকারি ও বেসরকারি হাসপাতাল তাঁর মাকে ভর্তি নিতে চায়নি। তারপরে হাশির হাসপাতাল তাঁকে ভর্তি নেন। বৃদ্ধার ছেলে জানিয়েছেন, তাঁর মাকে হাসপাতালের বেসমেন্টে একটি স্যাঁতসেঁতে জায়গায় রাখা হয়। তাঁদের বলা হয়, হাসপাতালে বেড নেই। তাই সেখানেই থাকতে হবে বৃদ্ধাকে। সেখানে কোনও নার্সও ছিল না বলে অভিযোগ। পিপিই কিট ও অক্সিজেনের বন্দোবস্ত করতে হয় ছেলেকেই। এমনকি বাথরুমে যাওয়ার জন্য সিড়ি ভেঙে তাঁর মাকে উপরে উঠতে হত বলে অভিযোগ করেছেন ওই যুবক। জানা গিয়েছে, ২৬ জুন সকাল সাড়ে ৬টা নাগাদ ওই যুবককে ফোন করে বলা হয় তার মায়ের মৃত্যু হয়েছে। বিল বাবদ ৬৫ হাজার টাকা জমা দিতে বলা হয় তাঁকে। তাছাড়াও তাঁকে বলা হয়, মায়ের দেহ মুড়িয়ে নিয়ে যাওয়ার কভার ও তাঁর শেষকৃত্য তাঁদেরই করতে হবে। এই ঘটনা সামনে আসার পরে হাশির হাসপাতালের ডিরেকটর ডক্টর জাইদ খান জানিয়েছেন, “অনেক রোগী ভর্তি হওয়ার জায়গা না পেয়ে মারা যাচ্ছেন। তাই আমরা বেসমেন্টে কয়েকটি বেডের ব্যবস্থা করেছিলাম। সেখানে কয়েক ঘণ্টা রোগীদের রাখা হচ্ছিল। তারপরেই উপরে তাঁদের নিয়ে আসা হচ্ছিল। কিন্তু এক্ষেত্রে পুরোটাই অভিজ্ঞতা কম থাকায় হয়েছে।” এখন আর বেসমেন্টে বেডের ব্যবস্থা নেই বলেই জানিয়েছেন ডক্টর খান। তিনি বলেন, “আমরা আর বেসমেন্ট ব্যবহার করছি না। খুব বেডের সমস্যা হলে আমরা রোগীদের বেসমেন্টের অবস্থা জানাচ্ছি। সেখানে যে বাথরুম নেই সে কথাও জানাচ্ছি। রোগীরা রাজি হলে কিছুক্ষণের জন্য সেখানে তাঁদের রাখা হচ্ছে। তারপর কোভিড ওয়ার্ডে ভর্তি করা হচ্ছে।” হাসপাতালের বিরুদ্ধে অবশ্য গাফিলতির অভিযোগ করেছেন বৃদ্ধার ছেলে। তিনি বলেন, তাঁদের বেসমেন্টের ব্যাপারে হাসপাতালের তরফে কিছু বলা হয়নি। এমনকি তাঁর মায়ের রিপোর্ট পজিটিভ আসার পরেও তাঁদের নমুনা পরীক্ষা করা হয়নি বলেই জানিয়েছেন তিনি। পরে বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশনকে পুরো বিষয়টি জানালে সেখানে থেকে তাঁর নমুনা পরীক্ষার ব্যবস্থা করা হয় বলে জানিয়েছেন তিনি।

```