Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

গত ২৪ ঘণ্টায় ৪৭৮ পজিটিভ, এক দিনে রেকর্ড বৃদ্ধি, দেশে করোনা আক্রান্তের সংখ্যা ২৫০০ ছাড়াল

দ্য ওয়াল ব্যুরো: ভারতে গত ২৪ ঘণ্টায় ৪৭৮ জন নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী ৩ এপ্রিল, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশে করোনা আক্রান্তের সংখ্যা ২৫৪৭। কোভিড ১৯ সংক্রমণে এখনও পর্যন্ত ভা

গত ২৪ ঘণ্টায় ৪৭৮ পজিটিভ, এক দিনে রেকর্ড বৃদ্ধি, দেশে করোনা আক্রান্তের সংখ্যা ২৫০০ ছাড়াল

শেষ আপডেট: 3 April 2020 15:44

দ্য ওয়াল ব্যুরো: ভারতে গত ২৪ ঘণ্টায় ৪৭৮ জন নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী ৩ এপ্রিল, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশে করোনা আক্রান্তের সংখ্যা ২৫৪৭। কোভিড ১৯ সংক্রমণে এখনও পর্যন্ত ভারতে ৬২ জনের মৃত্যু হয়েছে। তবে এর মধ্যেই সুস্থ হয়ে উঠেছেন ১৬৩ জন। অর্থাৎ এই মুহূর্তে ভারতে কোভিড ১৯ অ্যাক্টিভ কেসের সংখ্যা ২৩২২। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী এই মুহূর্তে করোনা আক্রান্তের সংখ্যায় শীর্ষে মহারাষ্ট্র। এই রাজ্যে ৩৩৫ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। কেরলকে টপকে দ্বিতীয় স্থানে উঠে এসেছে তামিলনাড়ু। গত ২৪ ঘটায় এই রাজ্যে ৭৫ জন কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন। এখনও পর্যন্ত দক্ষিণের এই রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ৩০৯। করোনা আক্রান্ত হয়ে মহারাষ্ট্রেই সবথেকে বেশি ১৬ জনের মৃত্যু হয়েছে। গুজরাতে মারা গিয়েছেন ৮ জন। এই পরিসংখ্যানে জানানো হয়েছে, রাজ্যগুলিকে আরও ৭৭ জনের তালিকা দেওয়া হয়েছে। তাঁদের খুঁজে বের করার নির্দেশ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক অনুযায়ী এক নজরে বিভিন্ন রাজ্যের পরিসংখ্যান
রাজ্য আক্রান্তের সংখ্যা মৃত সুস্থ
মহারাষ্ট্র ৩৩৫ ১৬ ৪২
কেরল ২৮৬ ২৭
কর্নাটক ১২৪ ১০
তেলেঙ্গানা ১৫৮
গুজরাত ৯৫ ১০
রাজস্থান ১৬৭
উত্তরপ্রদেশ ১৭২ ১৪
দিল্লি ২১৯
পঞ্জাব ৪৮
হরিয়ানা ৪৯ ২৪
তামিলনাড়ু ৩০৯
মধ্যপ্রদেশ ১০৪
অন্ধ্রপ্রদেশ ১৩২
পশ্চিমবঙ্গ ৬৩
বিহার ২৯
ছত্তীসগড়
উত্তরাখণ্ড ১০
হিমাচল প্রদেশ
গোয়া
ওড়িশা
পুদুচেরি
মণিপুর
মিজোরাম
  এছাড়াও চারটি কেন্দ্রশাসিত অঞ্চলেও ছড়িয়েছে এই ভাইরাস। সেখানকার পরিসংখ্যানও দেখে নেওয়া যাক।
কেন্দ্রশাসিত অঞ্চল আক্রান্তের  সংখ্যা মৃত সুস্থ
লাদাখ ১৪
জম্মু-কাশ্মীর ৭৫
চণ্ডীগড় ১৮
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ ১০

```