Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

উন্নাও কাণ্ডে ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট, জেনে নিন প্রধান বিচারপতির ৬ নির্দেশ

দ্য ওয়াল ব্যুরো: উন্নাও ধর্ষণ কাণ্ডে নিগৃহীতা তরুণীর গাড়িতে ট্রাকের ধাক্কার পর থেকেই তোলপাড় দেশ। রবিবারের ওই ঘটনায় মৃত্যু হয়েছে নির্যাতিতার দুই কাকিমার। ভেন্টিলেশনে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ওই তরুণী। বৃহস্পতিবার এই মামলা উঠেছিল সুপ্রিম কো

উন্নাও কাণ্ডে ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট, জেনে নিন প্রধান বিচারপতির ৬ নির্দেশ

শেষ আপডেট: 1 August 2019 11:14

দ্য ওয়াল ব্যুরো: উন্নাও ধর্ষণ কাণ্ডে নিগৃহীতা তরুণীর গাড়িতে ট্রাকের ধাক্কার পর থেকেই তোলপাড় দেশ। রবিবারের ওই ঘটনায় মৃত্যু হয়েছে নির্যাতিতার দুই কাকিমার। ভেন্টিলেশনে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ওই তরুণী। বৃহস্পতিবার এই মামলা উঠেছিল সুপ্রিম কোর্টে। দেখে নিন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ কী নির্দেশ দিলেন,-- ১. নিগৃহীতার গাড়িতে ট্রাকের ধাক্কা দেওয়ার ঘটনা নিয়ে সাত দিনের মধ্যে তদন্ত শেষ করতে হবে সিবিআই-কে। ২. দ্রুত তদন্ত শেষ করতে আজ বৃহস্পতিবার থেকেই ফোনাফুনি করে সমস্ত তথ্য সংগ্রহ শুরু করে দিতে হবে কেন্দ্রীয় তদন্ত এজেন্সিকে। ৩. উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকারকে শীর্ষ আদালতের এও নির্দেশ, শুক্রবারের মধ্যে নির্যাতিতার পরিবারকে ২৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে। ৪. উন্নাও কাণ্ডের সঙ্গে যুক্ত পাঁচটি মামলাকে একসঙ্গে করে উত্তরপ্রদেশ থেকে দিল্লিতে সরিয়ে আনার নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি। তাঁর এও নির্দেশ, ৪৫ দিনের মধ্যে এই শুনানি শেষ করতে হবে। ৫. সলিসিটর জেনারেল তুষার মেটার কাছে এ দিন বিচারপতিরা জানতে চান, নিগৃহীতার শারীরিক অবস্থা এখন কেমন? তুষার জানান, এখনও তাঁকে ভেন্টিলেশনেই রাখা হয়েছে। এ কথা শুনেই প্রধান বিচারপতি জানিয়ে দেন, যদি তাঁকে অন্যত্র সরিয়ে নিয়ে যেতে হয়, তাহলে যেন ‘এয়ার লিফট’ করা হয়। এইমস-কেও এ কথা বলে আদালত। ৬. এ ছাড়াও সর্বোচ্চ আদালতের নির্দেশ, নিগৃহীতার পরিবারের নিরাপত্তার জন্য কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের দায়িত্ব দিতে হবে। এবং তাঁর পরিবারের নিরাপত্তার বিষয় নিয়ে যে মামলা তার শুনানি হবে শুক্রবার প্রধান বিচারপতির এজলাসেই।  

```