Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?

লকডাউন মিটলেই কর্মীদের কাজের সময় বৃদ্ধির সিদ্ধান্ত ৬ রাজ্যের

দ্য ওয়াল ব্যুরো: দেশজুড়ে করোনা মোকাবিলায় আপাতত ৩ মে পর্যন্ত লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই লকডাউনের ফলে ব্যবসা, অফিস, কারখানা বন্ধ থাকায় তার প্রভাব পড়ছে অর্থনীতির উপর। তাই লকডাউন মিটলেই কর্মীদের কাজের সময় বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে ছয় রাজ

লকডাউন মিটলেই কর্মীদের কাজের সময় বৃদ্ধির সিদ্ধান্ত ৬ রাজ্যের

শেষ আপডেট: 1 May 2020 12:09

দ্য ওয়াল ব্যুরো: দেশজুড়ে করোনা মোকাবিলায় আপাতত ৩ মে পর্যন্ত লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই লকডাউনের ফলে ব্যবসা, অফিস, কারখানা বন্ধ থাকায় তার প্রভাব পড়ছে অর্থনীতির উপর। তাই লকডাউন মিটলেই কর্মীদের কাজের সময় বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে ছয় রাজ্য। কাজের সময় ৮ ঘণ্টা থেকে বাড়িয়ে ১২ ঘণ্টা করার সিদ্ধান্ত নিয়েছে তারা। এই ছয় রাজ্য হল রাজস্থান, গুজরাত, হরিয়ানা, মধ্যপ্রদেশ, পঞ্জাব ও হিমাচল প্রদেশ। জানানো হয়েছে, এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যাতে কর্মী ও শিফটের সংখ্যা কমানো যায়, অথচ উৎপাদন একই থাকে। এই পদ্ধতিতে কম কর্মী দিয়েই লক্ষ্যমাত্রা পূরণ করা সম্ভব হবে বলে জানিয়েছে এই রাজ্যগুলি। ১১ এপ্রিল এই সংক্রান্ত একটি নির্দেশিকা জারি করে রাজস্থান সরকার। এই নির্দেশিকায় বলা হয়েছে, অন্তত তিনমাস এই অতিরিক্ত সময় কাজ করতে হবে কর্মীদের। এর ফলে রাজ্যের ফার্মগুলি ৩৩ শতাংশ কম কর্মীর সাহায্যে সপ্তাহে ছ’দিন নিজেদের লক্ষ্যমাত্রা পূরণ করতে পারবে। এই সিদ্ধান্তের পরেই প্রশ্ন উঠছে, অতিরিক্ত সময় ধরে কাজ করার জন্য কি আলাদা করে টাকা দেওয়া হবে কর্মীদের। তার জবাবে রাজস্থান সরকার জানিয়েছে, অতিরিক্ত চার ঘণ্টাকে ওভারটাইম হিসেবে ধরা হবে। সেই হিসেবে কর্মীদের টাকা দেওয়া হবে।

আরও পড়ুন ভিন্ রাজ্যে আটকে থাকা শ্রমিক-ছাত্রছাত্রী-তীর্থযাত্রীদের ফেরানো হবে বিশেষ ট্রেনে, জানিয়ে দিল কেন্দ্র

গুজরাত সরকারের তরফে ১৭ এপ্রিল একটি নির্দেশিকা জারি করে জানানো হয়েছে, অতিরিক্ত সময় কাজের মজুরি প্রত্যেকের বেতনের ভিত্তিতে ঠিক করা হবে। এমনকী ছ’ঘণ্টা পরে কর্মীদের একটা বিরতিও দেওয়া হবে। তবে এর মধ্যেই অনেক কোম্পানি জানিয়েছে, এই মহূর্তে সব কর্মীদের পুরো বেতন দিতে সমস্যা হচ্ছে তাদের। এই ব্যাপারে কোনও সিদ্ধান্ত নেওয়ার জন্য সরকারের কাছে আবেদন জানিয়েছে তারা। ছয় রাজ্যের এই ঘোষণার পরে দিল্লির এক শ্রমিক সংগঠনের কো-অর্ডিনেটর চন্দন কুমার জানিয়েছেন, “বহু বছরের লড়াইয়ের পরে শ্রমিকদের আট ঘণ্টা কাজের সময়ের দাবি পূরণ হয়েছে। সুপ্রিম কোর্ট এই নির্দেশ দিয়েছে। সরকার চাইলেই তাতে বদল ঘটাতে পারে না। এটা বেআইনি। দরকার পড়লে এর বিরুদ্ধে আদালতে মামলা করা হবে।”

```