ভয়াবহ আগুনে একই পরিবারের ৫ শিশু-সহ ৬ জনের মৃত্যু
দ্য ওয়াল ব্যুরো: আগুন লেগে একই পরিবারের ছ'জনের মৃত্যু হয়েছে গাজিয়াবাদে। তার মধ্যে পাঁচজন শিশুও রয়েছে বলে খবর। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের গাজিয়াবাদ জেলার লোনি থানা এলাকার মৌলানা আজাদ কলোনিতে।
পুলিশ সূত্রে খবর, সোমবার ভোররাতে এই আগুন লাগে। প
শেষ আপডেট: 30 December 2019 08:19
দ্য ওয়াল ব্যুরো: আগুন লেগে একই পরিবারের ছ'জনের মৃত্যু হয়েছে গাজিয়াবাদে। তার মধ্যে পাঁচজন শিশুও রয়েছে বলে খবর। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের গাজিয়াবাদ জেলার লোনি থানা এলাকার মৌলানা আজাদ কলোনিতে।
পুলিশ সূত্রে খবর, সোমবার ভোররাতে এই আগুন লাগে। পরিবারের সবাই তখন ঘুমের মধ্যে ছিল। কিছু বুঝে ওঠার আগেই আগুন ছড়িয়ে পড়ে। আগুনে পুড়ে ছ'জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পাঁচজন শিশু রয়েছে। মৃতরা হল, প্রবীণ ( ৪০ ), ফাতিমা ( ১২ ), সাহিমা ( ১০ ), রাতিয়া ( ৮ ), আবদুল আজিম ( ৮ ) ও আবদুল আজাদ ( ৫ )। মৃতরা প্রত্যেকে একটি ঘরে ঘুমিয়েছিল বলে জানা গিয়েছে।

পুলিশের তরফে জানানো হয়েছে, প্রাথমিকভাবে দেখে মনে হচ্ছে শর্ট সার্কিট থেকে আগুন লাগে। তারপরে তা ছড়িয়ে পড়ে। বাড়ির বাকিরা বেরিয়ে এলেও ওই ঘরে থাকা ছ'জন বেরাতে পারেনি। হতে পারে ধোঁয়ার জেরে অজ্ঞান হয়ে গিয়েছিল ওরা। ফলে সবাই পুড়ে মারা যায়। এই ঘটনায় শোকের ছায়া আজাদ কলোনি এলাকায়।