Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

উত্তর-পূর্বের ৫ রাজ্য করোনা মুক্ত, জানাল কেন্দ্র

দ্য ওয়াল ব্যুরো: উত্তর-পূর্ব ভারতের ৮টি রাজ্যের মধ্যে ৫টি রাজ্যে কোনও কোভিড ১৯ সংক্রামিতের খবর নেই বলেই জানাল কেন্দ্র। বাকি তিন রাজ্যেও গত ২৪ ঘণ্টায় নতুন করে কোভিড ১৯ সংক্রমণের কোনও ঘটনা হয়নি বলেও জানিয়েছে কেন্দ্র। সোমবার উত্তর-পূর্ব ভারতে

উত্তর-পূর্বের ৫ রাজ্য করোনা মুক্ত, জানাল কেন্দ্র

শেষ আপডেট: 27 April 2020 16:28

দ্য ওয়াল ব্যুরো: উত্তর-পূর্ব ভারতের ৮টি রাজ্যের মধ্যে ৫টি রাজ্যে কোনও কোভিড ১৯ সংক্রামিতের খবর নেই বলেই জানাল কেন্দ্র। বাকি তিন রাজ্যেও গত ২৪ ঘণ্টায় নতুন করে কোভিড ১৯ সংক্রমণের কোনও ঘটনা হয়নি বলেও জানিয়েছে কেন্দ্র। সোমবার উত্তর-পূর্ব ভারতের উন্নয়ন প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং একটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে নর্থ-ইস্টার্ন কাউন্সিলের সদস্য ও বিভিন্ন রাজ্যের সরকারের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। সেখানে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলির বর্তমান অবস্থা নিয়ে আলোচনা করেন তাঁরা। কী ভাবে এই কঠিন পরিস্থিতিতে সেখানে মানুষের খেয়াল রাখা যায়, সে ব্যাপারেও রাজ্যগুলির সঙ্গে আলোচনা হয় তাঁর। এই বৈঠকের কথা টুইট করেও জানান জিতেন্দ্র সিং। তিনি বলেন, “উত্তর-পূর্বের রাজ্যগুলির প্রশাসনের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা হল। আটটি রাজ্যের মধ্যে পাঁচটি রাজ্যে কোভিড সংক্রমণ নেই। এই কৃতিত্বের জন্য সেখানকার সরকার, স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীদের প্রশংসা করা উচিত।” https://twitter.com/DrJitendraSingh/status/1254751243018178561?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1254751243018178561&ref_url=https%3A%2F%2Fwww.ndtv.com%2Findia-news%2Fcovid-19-5-out-of-8-states-in-northeast-coronavirus-free-union-minister-2219254 বৈঠকের পরে সাংবাদিকদের সামনে জিতেন্দ্র সিং বলেন, গত ছ’বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তত্ত্বাবধানে উত্তর-পূর্ব ভারত উন্নয়নের মডেল হয়ে উঠেছে। কোভিড ১৯ সংক্রমণের সময়েও এই রাজ্যগুলি মডেল হয়ে উঠেছে, যে কী ভাবে স্বাস্থ্য পরিষেবার উন্নতি করে এই মহামারীকে ঠেকাতে হয়। জিতেন্দ্র সিং আরও বলেন, সিকিম, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর ও ত্রিপুরাতে এই মুহূর্তে কোনও করোনাভাইরাস সংক্রামিতের খবর নেই। অসমে ৮জন, মেঘালয়ে ১১ জন ও মিজোরামে ১ জন এই ভাইরাস আক্রান্ত হয়েছেন। কিন্তু এই তিন রাজ্যই আক্রান্তদের চিকিৎসা ভালভাবে করছে। আশা করা হচ্ছে কিছুদিন মধ্যেই সুস্থ হয়ে তাঁরা বাড়ি ফিরবেন। গত ২৪ ঘণ্টায় এই তিন রাজ্যে নতুন করে কোনও আক্রান্তের খবর পাওয়া যায়নি।

আরও পড়ুন সুস্থ হয়ে ওঠা কোভিড রোগীদের থেকে সংক্রমণের সম্ভাবনা নেই, সাফ জানাল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক

এই কাজের জন্য সংশ্লিষ্ট রাজ্যের সরকার ও সেখানকার স্বাস্থ্য পরিষেবার প্রশংসা করেছেন তিনি। যেভাবে পরিকল্পনা করে এই ভাইরাস আটকানো হয়েছে তার প্রশংসা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী। দেশের অন্যান্য রাজ্যে কোভিড ১৯ সংক্রমণ মোকাবিলার জন্য মিজোরাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ ও মণিপুরের তরফে কিছু প্রস্তাব দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন জিতেন্দ্র সিং। সেই প্রস্তাব সরকার পর্যালোচনা করে দেখছে বলেই জানানো হয়েছে।

```