Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

শ্রীনগরে গ্রেনেড হামলা, জখম অন্তত ৫

দ্য ওয়াল ব্যুরো: অনন্তনাগের পর শ্রীনগর। ফের গ্রেনেড হামলা ঘটল উপত্যকায়। সংবাদ সংস্থা এএনআই জানাচ্ছে, শনিবার দুপুর দুটো নাগাদ শ্রীনগরের হরি সিং হাই স্ট্রিটে গ্রেনেড বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা। আহত হয়েছেন ১ জন মহিলা-সহ মোট পাঁচজন। প্রশাসনিক সূত্রে

শ্রীনগরে গ্রেনেড হামলা, জখম অন্তত ৫

শেষ আপডেট: 12 October 2019 10:40

দ্য ওয়াল ব্যুরো: অনন্তনাগের পর শ্রীনগর। ফের গ্রেনেড হামলা ঘটল উপত্যকায়। সংবাদ সংস্থা এএনআই জানাচ্ছে, শনিবার দুপুর দুটো নাগাদ শ্রীনগরের হরি সিং হাই স্ট্রিটে গ্রেনেড বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা। আহত হয়েছেন ১ জন মহিলা-সহ মোট পাঁচজন। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, আহতদের প্রত্যেই বিপন্মুক্ত। তাঁদের শ্রীনগরের হাসপাতালে চিকিৎসা চলছে। বিস্ফোরণের পর গোটা এলাকা কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। সতর্কতা জারি হয়েছে শ্রীনগর হাইওয়েতেও। ৩৭০ ধারা বিলোপের পর থেকেই কাশ্মীরে চোরাগোপ্তা উত্তেজনার খবর আসছিল। বিশেষ সাংবিধানিক মর্যাদা তুলে নেওয়া এবং জম্মু-কাশ্মীর ও লাদাখকে দুটি পৃথক কেন্দ্র শাসিত অঞ্চল ঘোষণা করার পর গত দু’মাসের মধ্যে এই নিয়ে দু’বার গ্রেনেড হামলা হল উপত্যকায়। গত ৫ অক্টোবর দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগে ডেপুটি কমিশনারের অফিস লক্ষ্য করে গ্রেনেড ছোঁড়ে জঙ্গিরা। নিশানা ডেপুটি কমিশনারের দফতর হলেও গ্রেনেড ফাটে অফিস চত্বরের বাইরের রাস্তায়। প্রচণ্ড বিস্ফোরণে স্প্লিনটার ছিটকে গিয়ে জখম হন পথচারীরা। আহতদের মধ্যে ট্রাফিক পুলিশ এবং সাংবাদিকও ছিলেন। অনন্তনাগের ডেপুটি কমিশনারের অফিসের বাইরে নিরাপত্তা বেষ্টনী বেশ মজবুত। তারপরেও পুলিশের অন্যতম শীর্ষ কর্তার অফিসের সামনে এমন ঘটনায় নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন উঠে গিয়েছিল। সেই সময়ে জম্মু-কাশ্মীর পুলিশের তরফে জানানো হয়েছিল, অনন্তনাগকেই জঙ্গিরা তাদের ‘সেফ জোন’ বানাতে চাইছে। বেশ কয়েকটি অস্থায়ী ঘাঁটির কথাও বলা হয়েছিল প্রশাসনের তরফে। এ দিন শ্রীনগরের ঘটনা আরও একবার সেই আশঙ্কাকেই উস্কে দিল বলে মনে করছেন অনেকে। পড়ুন, দ্য ওয়ালের পুজোসংখ্যার বিশেষ লেখা…

```