Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

৪৫ দিনের শিশু হারিয়ে দিল করোনাকে, যুদ্ধ জিতে ফিরল বাড়ি

দ্য ওয়াল ব্যুরো: জন্মের ২০ দিনের মাথায় কোভিডে আক্রান্ত হয়েছিল শিশুটি। তারপর টানা ২৫ দিনের লড়াই। বুধবার তার বয়স যখন ৪৫ দিন, হাসি মুখে রিপোর্ট নিয়ে এসে চিকিৎসকরা একরত্তির মাকে জানালেন, করোনাকে হারিয়ে দিয়েছে তাঁর সদ্যোজাত। রিপোর্ট এসেছে নেগেটি

৪৫ দিনের শিশু হারিয়ে দিল করোনাকে, যুদ্ধ জিতে ফিরল বাড়ি

শেষ আপডেট: 30 April 2020 02:07

দ্য ওয়াল ব্যুরো: জন্মের ২০ দিনের মাথায় কোভিডে আক্রান্ত হয়েছিল শিশুটি। তারপর টানা ২৫ দিনের লড়াই। বুধবার তার বয়স যখন ৪৫ দিন, হাসি মুখে রিপোর্ট নিয়ে এসে চিকিৎসকরা একরত্তির মাকে জানালেন, করোনাকে হারিয়ে দিয়েছে তাঁর সদ্যোজাত। রিপোর্ট এসেছে নেগেটিভ। বুধবার বিকেলেই হায়দরাবাদের মেহবুবনগরের সরকারি হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় শিশুটিকে। এপ্রিল মাসের প্রথম সপ্তাহে করোনা সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি করা হয় শিশুটিকে। জানা গিয়েছে, তেলেঙ্গানার সর্বকনিষ্ঠ করোনা আক্রান্ত ছিল সে-ই। অবশেষে মারণভাইরাসকে হারিয়ে দিল সদ্যোজাত। তার বাবার থেকে সংক্রামিত হয়েছিল বলে জানা গিয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, গত কাল বিকেলের পর কয়েক ঘণ্টা মায়ের কাছে রেখে দেখা হয় শিশুটি.ব্রেস্ট ফিড করতে পারছে কিনা। দেখা যায় স্বাভাবিক ভাবেই তা করতে পারছে সে। তারপরই কার্যত গার্ড অফ অনার দিয়ে অ্যাম্বুলেন্সে তুলে দেওয়া হয় ৪৫ দিন বয়সী করোনা যুদ্ধজয়ীকে। তেলেঙ্গানার স্বাস্থ্যমন্ত্রী ই রাজিন্দার এই ঘটনায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তাঁর কথায়, "এর চেয়ে ভাল খবর আর কিছু হয় না।" সেইসঙ্গে বুধবার বিকেলে তেলেঙ্গানা সরকারের স্বাস্থ্য দফতর যে বুলেটিন প্রকাশ করেছে তাতে বলা হয়েছে, গতকাল দক্ষিণের রাজ্যটিতে সুস্থ হয়ে মোট ৩৫ জন বাড়ি ফিরেছেন। তারমধ্যে ১৩টি শিশু রয়েছে।

```