Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

গত একদিনে দেশে কোভিডে যত আক্রান্ত, যত মৃত্যু তার বেশিরভাগই হয়েছে মহারাষ্ট্রে

দ্য ওয়াল ব্যুরো: ভারতে দিন দিন বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। তবে সেই সংখ্যা বৃদ্ধির হার মহারাষ্ট্রে যত বেশি অন্য অনেক রাজ্যে তেমন নয়। গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করোনা আক্রান্তের প্রায় ৪৪ শতাংশ শুধুমাত্র এই রাজ্যেই হয়েছে। এমনকি গত ২৪ ঘণ্

গত একদিনে দেশে কোভিডে যত আক্রান্ত, যত মৃত্যু তার বেশিরভাগই হয়েছে মহারাষ্ট্রে

শেষ আপডেট: 2 May 2020 03:58

দ্য ওয়াল ব্যুরো: ভারতে দিন দিন বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। তবে সেই সংখ্যা বৃদ্ধির হার মহারাষ্ট্রে যত বেশি অন্য অনেক রাজ্যে তেমন নয়। গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করোনা আক্রান্তের প্রায় ৪৪ শতাংশ শুধুমাত্র এই রাজ্যেই হয়েছে। এমনকি গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুরও ৩৭ শতাংশ শুধুমাত্র এই রাজ্যেই হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, শুক্রবার ১ মে, সকাল ৮টা পর্যন্ত দেশে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৩৫০৪৩। তার মধ্যে মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ছিল ১০৪৯৮। ২৪ ঘণ্টা পর অর্থাৎ শনিবার ২ মে, সকাল ৮টা পর্যন্ত দেশে কোভিড আক্রান্তের সংখ্যা ৩৭৩৩৬। মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১১৫০৬। এই পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্তের সংখ্যা বেড়েছে ২২৯৩। তার মধ্যে শুধুমাত্র মহারাষ্ট্রেই আক্রান্তের সংখ্যা বেড়েছে ১০০৮। অর্থাৎ মহারাষ্ট্রে বৃদ্ধি গোটা দেশের বৃদ্ধির ৪৩.৯৫ শতাংশ। করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর পরিসংখ্যান লক্ষ্য করলেও দেখা যাবে মারাঠা প্রদেশে আধিক্য কতটা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, শুক্রবার ১ মে, সকাল ৮টা পর্যন্ত দেশে করোনায় মৃত্যুর সংখ্যা ছিল ১১৪৭। তার মধ্যে মহারাষ্ট্রে মৃত্যুর সংখ্যা ছিল ৪৫৯। ২৪ ঘণ্টা পর অর্থাৎ শনিবার ২ মে, সকাল ৮টা পর্যন্ত দেশে কোভিডে মৃত্যুর সংখ্যা ১২১৮। মহারাষ্ট্রে মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ৪৮৫। এই পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যুর সংখ্যা বেড়েছে ৭১। তার মধ্যে শুধুমাত্র মহারাষ্ট্রেই মৃত্যুর সংখ্যা বেড়েছে ২৬। অর্থাৎ মহারাষ্ট্রে বৃদ্ধি গোটা দেশের বৃদ্ধির ৩৬.৬২ শতাংশ।

আরও পড়ুন বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ৩৪ লক্ষ ছাড়াল, শুধু আমেরিকাতেই কোভিড পজিটিভ ১১ লাখেরও বেশি

এখনও পর্যন্ত ভারতে মোট আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা হিসেব করলেও দেখা যাবে, দেশের সিংহভাগ আক্রান্ত ও মৃত্যু মহারাষ্ট্রেই হয়েছে। ভারতে এখনও পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা ৩৭৩৩৬। মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ১১৫০৬। অর্থাৎ দেশের মোট আক্রান্তের ৩০.৮২ শতাংশ এই রাজ্যে আক্রান্ত হয়েছে। দেশে কোভিড ১৯-এ মৃত্যু হয়েছে ১২১৮ জনের। তার মধ্যে শুধুমাত্র মহারাষ্ট্রেই মৃত্যু হয়েছে ৪৮৫ জনের। অর্থাৎ দেশের মোট মৃত্যুর ৩৯.৮২ শতাংশ হয়েছে এই রাজ্যেই। মহারাষ্ট্রের মধ্যে আবার সংক্রমণের বিচারে সবচেয়ে খারাপ পরিস্থিতিতে রাজধানী মুম্বই। দেশের বাণিজ্য রাজধানীতেই মহারাষ্ট্রের মোট করোনা আক্রান্তের ৭০ শতাংশ রয়েছে। তারপরেই রয়েছে পুনে। রাজ্যে করোনায় মোট মৃত্যুরও ৮০ শতাংশ শুধুমাত্র এই দুই শহরেই হয়েছে।

```