Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

যোগীরাজ্যে খোঁজ নেই ৪২ করোনা আক্রান্তের, বেঙ্গালুরুর পর এবার গাজিপুরে আতঙ্ক

দ্য ওয়াল ব্যুরো: দেশে প্রতিদিন বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। আগের দিনের রেকর্ড ভেঙে দিচ্ছে নতুন আক্রান্ত। আর তারমধ্যেই উত্তরপ্রদেশে খোঁজ মিলছে না ৪২ জন করোনা আক্রান্তের। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে যোগী আদিত্যনাথের রাজ্যে। কর্নাটকের বেঙ্গ

যোগীরাজ্যে খোঁজ নেই ৪২ করোনা আক্রান্তের, বেঙ্গালুরুর পর এবার গাজিপুরে আতঙ্ক

শেষ আপডেট: 31 July 2020 07:30

দ্য ওয়াল ব্যুরো: দেশে প্রতিদিন বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। আগের দিনের রেকর্ড ভেঙে দিচ্ছে নতুন আক্রান্ত। আর তারমধ্যেই উত্তরপ্রদেশে খোঁজ মিলছে না ৪২ জন করোনা আক্রান্তের। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে যোগী আদিত্যনাথের রাজ্যে। কর্নাটকের বেঙ্গালুরুর পরে উত্তরপ্রদেশের গাজিপুরে ঘটেছে এই ঘটনা। শুক্রবার সকালে উত্তরপ্রদেশের গাজিপুর জেলার মুখ্য স্বাস্থ্য অধিকর্তা জেলাশাসককে জানিয়েছেন, ৪২ জন করোনা আক্রান্তের খোঁজ মিলছে না। হাসপাতালে তাঁরা নেই। এমনকি হোম আইসোলেশনেও খোঁজ পাওয়া যাচ্ছে না তাঁদের। তিনি জানিয়েছেন, ৪২ জন আক্রান্তের খোঁজ চলছে। এই ব্যাপারে বিভিন্ন থানার আধিকারিকদের খবর দেওয়া হয়েছে। পুলিশ খোঁজ শুরু করেছে। জানা গিয়েছে, এই ৪২ জন নমুনা পরীক্ষার সময় যে ঠিকানা ও ফোন নম্বর দিয়েছেন তা ভুয়ো। আর তার ফলেই রিপোর্ট পজিটিভ আসার পরে তাঁদের খোঁজ পাওয়া যাচ্ছে না। এরকম যাতে আর না হয়, তার জন্য এরপর থেকে নমুনা পরীক্ষার সময় সরকারি পরিচয়পত্র জমা দিতে হবে বলে জানানো হয়েছে। সেইসঙ্গে ফোন নম্বরও পরীক্ষা করে দেখে নেওয়া হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে। তবে এভাবে আক্রান্তের খোঁজ না মেলায় আতঙ্ক ছড়িয়েছে গাজিপুরে। চিন্তায় রয়েছে প্রশাসনও। কারণ, আগামী ৫ অগস্ট অযোধ্যায় রামমন্দিরের ভূমি পুজো হওয়ার কথা। তার জন্য ৩ অগস্ট থেকে শুরু হবে অনুষ্ঠান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী- সহ দেশের অনেক অতিথি সেখানে উপস্থিত থাকবেন। কোনও ভাবেই যেন সেখানে সংক্রমণ না ছড়ায় সেদিকে খেয়াল রাখছে প্রশাসন। কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে সেখানে। শুক্রবার সকালের বুলেটিন অনুযায়ী দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ৫৫ হাজার ৭৮ জন। গত ২৪ ঘণ্টায় ৭৭৯ জনের মৃত্যু হয়েছে ভারতে। এর ফলে এখনও পর্যন্ত ভারতে মোট আক্রান্তের সংখ্যা ১৬ লাখ ৮৩ হাজার ৮৭০ জন। মোট মারা গিয়েছেন ৩৫ হাজার ৭৪৭ জন। ভারতের সঙ্গে উত্তরপ্রদেশেও বাড়ছে আক্রান্তের সংখ্যা। উত্তরপ্রদেশে মোট আক্রান্তের সংখ্যা ৮১ হাজার ৩৯ জন। তার মধ্যে মারা গিয়েছেন ১৫৮৭ জন। ইতিমধ্যেই অবশ্য সুস্থ হয়ে উঠেছেন ৪৬ হাজার ৮০৩ জন। অর্থাৎ এই রাজ্যে বর্তমানে অ্যাকটিভ রোগীর সংখ্যা ৩২ হাজার ৬৪৯ জন। এর আগে জানা গিয়েছিল, বেঙ্গালুরুতে ৩৩৩৮ জন করোনা আক্রান্তের খোঁজ মিলছে না। এই সংখ্যাটা শহরের মোট আক্রান্তের ৭ শতাংশ। বৃহৎ বেঙ্গালুরু মহানগর পালিকা বা বিবিএমপি-র তরফে জানানো হয়েছে, অনেক খোঁজার পরেও এই আক্রান্তদের কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। এখনও তাঁদের খোঁজ চলছে। বেঙ্গালুরুর পরে একই ঘটনা দেখা গেল গাজিপুরে।

```