Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বিশাখাপত্তনমে ২০০ ফুট খাদে পড়ল বাস, মৃত অন্তত ৪, আহত বহু

দ্য ওয়াল ব্যুরো: অন্ধ্রপ্রদেশে ফের ঘটল ভয়াবহ বাস দুর্ঘটনা। রাস্তা ছাড়িয়ে খাদের মধ্যে পড়ে গেল বাস। দুর্ঘটনায় অন্তত চারজনের মৃত্যু হয়েছে বলে খবর। আহত হয়েছেন অনেক মানুষ। শুক্রবার সন্ধ্যায় অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে খাদে পড়ে যায় একটি ট্যুর

বিশাখাপত্তনমে ২০০ ফুট খাদে পড়ল বাস, মৃত অন্তত ৪, আহত বহু

শেষ আপডেট: 13 February 2021 03:06

দ্য ওয়াল ব্যুরো: অন্ধ্রপ্রদেশে ফের ঘটল ভয়াবহ বাস দুর্ঘটনা। রাস্তা ছাড়িয়ে খাদের মধ্যে পড়ে গেল বাস। দুর্ঘটনায় অন্তত চারজনের মৃত্যু হয়েছে বলে খবর। আহত হয়েছেন অনেক মানুষ। শুক্রবার সন্ধ্যায় অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে খাদে পড়ে যায় একটি ট্যুরিস্ট বাস। দুর্ঘটনার পরে মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের অফিস থেকে বলা হয়েছে, বাসটিকে ১৮ জন ছিলেন। ঘটনাস্থলেই চারজনে মৃত্যু হয়েছে। বাকিদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। জানা গিয়েছে, পর্যটক বোঝাই বাসটি হায়দরাবাদ থেকে আরাকু ভ্যালির দিকে যাচ্ছিল। সম্ভবত ব্রেক ফেল হওয়ায় নিয়ন্ত্রণ হারান চালক। তাতেই ২০০ ফুট গভীর ওই খাদে পড়ে যায় সেটি। খবর পেয়ে সঙ্গে সঙ্গে সেখানে অ্যাম্বুল্যান্স ও মেডিক্যাল টিম নিয়ে পৌঁছয় পুলিশ। তারপরে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। পুরো ঘটনার তদারক করছেন অন্ধ্রের মুখ্যসচিব সোমেশ কুমার। এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন অন্ধ্রপ্রদেশের রাজ্যপাল বিশ্ব ভূষণ হরিচন্দন।

```