Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীকে নিয়ে উদ্বেগ! শিবরাজের তৃতীয় করোনা টেস্টের রিপোর্টও পজিটিভ

দ্য ওয়াল ব্যুরো: তিন দিন ছাড়া ছাড়া তাঁর কোভিড পরীক্ষা হচ্ছে। হাসপাতালে ভর্তি হওয়ার পর এই নিয়ে তিন বার টেস্ট হল। কিন্তু মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের কোভিড টেস্টের রিপোর্ট ফের পজিটিভ এল। গত ২৫ জুলাই জানা গিয়েছিল শিবরাজ করোনা

মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীকে নিয়ে উদ্বেগ! শিবরাজের তৃতীয় করোনা টেস্টের রিপোর্টও পজিটিভ

শেষ আপডেট: 3 August 2020 06:52

দ্য ওয়াল ব্যুরো: তিন দিন ছাড়া ছাড়া তাঁর কোভিড পরীক্ষা হচ্ছে। হাসপাতালে ভর্তি হওয়ার পর এই নিয়ে তিন বার টেস্ট হল। কিন্তু মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের কোভিড টেস্টের রিপোর্ট ফের পজিটিভ এল। গত ২৫ জুলাই জানা গিয়েছিল শিবরাজ করোনা আক্রান্ত হয়েছেন। নিজেই টুইট করে সে কথা জানিয়েছিলেন বিজেপি নেতা। তারপর তাঁকে ভোপালের হাসপাতালে ভর্তি করা হয়। যদিও ভোপালের যে হাসপাতালে শিবরাজ চিকিৎসাধীন রয়েছেন তারা জানাচ্ছে, মুখ্যমন্ত্রীর শরীর ভাল রয়েছে। উপসর্গও নেই বলে জানিয়েছেন চিকিৎসকরা। কিন্তু পরপর পজিটিভ রিপোর্ট আসায় উদ্বিগ্ন দল ও সরকারের নেতামন্ত্রীরা। প্রথমে শিবরাজ জানিয়েছিলেন, তাঁর শরীরে কোভিডের উপসর্গ নেই। ২৫ তারিখ তিনি এও বলেন, হোম আইসলেশনেই থাকবেন। ঘরে থেকেই ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রতিদিনকার কাজ কর্মের সঙ্গে যুক্ত থাকবেন। কিন্তু পরে উপসর্গ দেখা দেওয়ায় হাসপাতালে ভর্তি করতে হয় ‘মামাজি’কে। দেশের প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে নভেল করোনাভাইরাসে আক্রান্ত হন শিবরাজ। তাঁর পর গতকাল রাতে জানা যায় কর্ণাটকের মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পাও কোভিডে আক্রান্ত হয়েছেন। সোমবার সকালের খবর, ইয়েদুরাপ্পার মেয়েও কোভিড পজিটিভ। যদিও শিবরাজ সিং চৌহানের পরিবারের আর কারও এখনও পর্যন্ত কোভিডে আক্রান্ত হওয়ার ঘটনা ঘটেনি। গতকাল সকাল থেকে রাত পর্যন্ত তিনটি ঘটনা বিজেপি শিবিরে চূড়ান্ত উদ্বেগ তৈরি করেছে। সকালে জানা যায়, উত্তরপ্রদেশের মন্ত্রী তথা বিজেপি নেত্রী কমল রানি বরুণ কোভিডে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। সকাল সাড়ে ন’টায় সঞ্জয় গান্ধী পোস্ট গ্র্যাজুয়েট মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যু হয় যোগী আদিত্যনাথ মন্ত্রিসভার এই সদস্যের। তাঁর বয়স হয়েছিল ৬২ বছর। তারপর বিকেলে খবর আসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ করোনা আক্রান্ত হয়েছেন। ফের রাতে জানা যায় ইয়েদুরাপ্পার খবর। এদিন আবার জানা গেল শিবরাজ সিং চৌহানের তৃতীয় রিপোর্টও পজিটিভ।

```