জম্মু ও কাশ্মীরের সোপোরে গ্রেনেড হামলা, গুরুতর জখম ৩ পুলিশকর্মী
দ্য ওয়াল ব্যুরো: জম্মু ও কাশ্মীরের সোপোরে মেন চকের কাছে গ্রেনেড হামলা। গুরুতর যখন তিন পুলিশকর্মী। কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে উত্তর কাশ্মীরের গোটা সোপোর জেলা। হামলাকারীদের খোঁজে ইতিমধ্যেই তল্লাশি শুরু করেছে জম্মু ও কাশ্মীর পুলিশ।
কিছুদ
শেষ আপডেট: 21 March 2019 06:20
দ্য ওয়াল ব্যুরো: জম্মু ও কাশ্মীরের সোপোরে মেন চকের কাছে গ্রেনেড হামলা। গুরুতর যখন তিন পুলিশকর্মী। কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে উত্তর কাশ্মীরের গোটা সোপোর জেলা। হামলাকারীদের খোঁজে ইতিমধ্যেই তল্লাশি শুরু করেছে জম্মু ও কাশ্মীর পুলিশ।
কিছুদিন আগেই দক্ষিণ কাশ্মীরের সোপিয়ান জেলায় নিজের বাড়ির সামনেই জঙ্গিদের গুলিতে নিহত হন জম্মু ও কাশ্মীর পুলিশের এক স্পেশ্যাল অফিসার। পুলিশ সূত্রে খবর, ওই মহিলা অফিসারের নাম ছিল খুশবু জান। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের জম্মু ও কাশ্মীর পুলিশের উপর আক্রমণ করলো জঙ্গিরা।
চলতি মাসের শুরুর দিকেই জম্মুর একটি সরকারি বাসস্ট্যান্ডে গ্রেনেড হামলা হয়। এই হামলায় নিহত হন ২ জন। আহত হন ৩২ জন। গ্রেনেড হামলায় জড়িত সন্দেহে ক্লাস নাইনে এক পড়ুয়াকে গ্রেফতার করে পুলিশ। জানা যায়, টিফিন বক্সে করে গ্রেনেড এনেছিল সে। ড্রাই আইস দিয়ে মোড়ানো ছিল বাক্সের মুখ। যাতে বাইরের কেউ টের না পায়।
দক্ষিণ কাশ্মীরের কুলগামের বাসিন্দা ছিল এই কিশোর। জম্মু থেকে ২০ কিলোমিটার দূরে নাগরোটা চেকপোস্ট থেকে গ্রেফতার করা হয় তাকে। পুলিশ জানিয়েছে, হামলার পর বাড়ি ফেরার চেষ্টা করছিল সে। সেই সময়েই তাকে পাকড়াও করা হয়। জেরায় ধৃত কিশোর জানায় কুলগামের হিজবুল কম্যান্ডার তাকে বাসস্ট্যান্ডে গ্রেনেড ছুড়তে বলেছিল।