Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ভাইয়ের হাতে ধর্ষণ, থানায় অভিযোগ দায়ের তরুণীর

দ্য ওয়াল ব্যুরো : পরীক্ষা দিতে গুরুগ্রামে এসেছিলেন ২৬ বছরের এক তরুণী। সেখানেই এক হোটেলে তাঁর তুতো ভাই তাঁকে ধর্ষণ করেছেন বলে অভিযোগ করলেন তিনি। এই ঘটনায় অভিযোগ দায়ের হয়েছে থানায়। রবিবার অভিযোগ দায়ের করা হলেও ঘটনাটি গত মাসের। পুলিশ সূত্রে খ

ভাইয়ের হাতে ধর্ষণ, থানায় অভিযোগ দায়ের তরুণীর

শেষ আপডেট: 11 November 2019 13:37

দ্য ওয়াল ব্যুরো : পরীক্ষা দিতে গুরুগ্রামে এসেছিলেন ২৬ বছরের এক তরুণী। সেখানেই এক হোটেলে তাঁর তুতো ভাই তাঁকে ধর্ষণ করেছেন বলে অভিযোগ করলেন তিনি। এই ঘটনায় অভিযোগ দায়ের হয়েছে থানায়। রবিবার অভিযোগ দায়ের করা হলেও ঘটনাটি গত মাসের। পুলিশ সূত্রে খবর, মহেন্দ্রগড়ের বাসিন্দা ওই তরুণী গত ২১ সেপ্টেম্বর একটি পরীক্ষা দেওয়ার জন্য গুরুগ্রামে যান। সেখানে একই পরীক্ষা দিতে এসেছিলেন তাঁর এক তুতো ভাই। পরীক্ষার পর দু’জনে দেখা করেন। পরের দিনও একটি পরীক্ষা থাকায় রাতে গুরুগ্রামের সদর বাস স্ট্যান্ডের কাছে একটি হোটেলে গিয়ে ওঠেন তাঁরা। তরুণী অভিযোগ করেছেন, হোটেলেই রাতে তাঁকে ধর্ষণ করেন ওই তুতো ভাই। পরের দিন পরীক্ষা না দিয়ে তিনি বাড়ি ফিরে যান। কিন্তু সমাজে মুখ দেখানোর ভয়ে কাউকে কিছু জানাননি। গত সপ্তাহে অনেক সাহস করে মা-বাবাকে সব খুলে বলেন তিনি। তারপরেই মহেন্দ্রগড় থানায় রবিবার অভিযোগ দায়ের করতে যান তিনি। পুলিশ জানিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে এফআইআর দায়ের করা হয়েছে। সেইসঙ্গে এই অভিযোগ গুরুগ্রামের সেক্টর ৫১-র মহিলা থানায় পাঠিয়ে দেওয়া হয়েছে। সেখানকার পুলিশ ওই তরুণীর বয়ান রেকর্ড করেছে। জানানো হয়েছে, অভিযুক্তের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। যে হোটেলে এই ঘটনা ঘটেছিল সেই হোটেলের মালিক ও কর্মচারীদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

```