Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

রাজস্থানে ভয়াবহ দুর্ঘটনা, ব্রিজ থেকে ছিটকে নদীতে বাস, মৃত ২৫

দ্য ওয়াল ব্যুরো: নদীতে বিয়েবাড়ির বাস পড়ে মৃত অন্তত ২৫। গুরুতর জখম ৩। রাজস্থানের কোটাতে ঘটেছে এই মর্মান্তিক দুর্ঘটনা। রাজস্থানের বুন্দি জেলার কোটা-দাউসা হাইওয়ে ধরে আসছিল ওই যাত্রিবোঝাই বাস। আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে হাইওয়ের পাশে মেজ নদীতে পড়ে

রাজস্থানে ভয়াবহ দুর্ঘটনা, ব্রিজ থেকে ছিটকে নদীতে বাস, মৃত ২৫

শেষ আপডেট: 26 February 2020 08:34

দ্য ওয়াল ব্যুরো: নদীতে বিয়েবাড়ির বাস পড়ে মৃত অন্তত ২৫। গুরুতর জখম ৩। রাজস্থানের কোটাতে ঘটেছে এই মর্মান্তিক দুর্ঘটনা। রাজস্থানের বুন্দি জেলার কোটা-দাউসা হাইওয়ে ধরে আসছিল ওই যাত্রিবোঝাই বাস। আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে হাইওয়ের পাশে মেজ নদীতে পড়ে যায় বাসটি। রাজস্থানের অন্যতম প্রধান চম্বল নদীর উপনদী এই মেজ নদী। পুলিশ জানিয়েছে, মৃতদের মধ্যে রয়েছেন ১১ জন পুরুষ, ১০ জন মহিলা তিনজন শিশু। পুলিশ সূত্রে খবর, ঘটনাস্থলেই মৃত্যু হয়েছিল ১০ জনের। গুরুতর জখম অবস্থায় বাকিদের নিয়ে যাওয়া হয়েছিল হাসপাতালে। পরে চিকিৎসা চলাকালীন তাঁদের মধ্যেই মারা যান কয়েকজন। গুরুতর চোট নিয়ে যাঁরা এখনও হাসপাতালে ভর্তি তাঁদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। প্রাথমিক ভাবে ঘটনাস্থলের কাছেই লেখারি সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় আহতদের। পরে যাঁদের অবস্থা আশঙ্কাজনক তাঁদের পাঠানো হয় কোটার সরকারি হাসপাতালে। আপাতত সেখানেই চিকিৎসা চলছে তাঁদের। জানা গিয়েছে, বুধবার ভোরবেলা কোটা থেকে সাওয়াই মাধোপুরের উদ্দেশে ২৮জন যাত্রী রওনা হয়েছিল ওই বিয়েবাড়ির বাস। কোটা-দাউসা হাইওয়ে দিয়েই দ্রুত গতিতে ছুটছিল যাত্রিবোঝাই বাস। হঠাৎই পাপড়ি গ্রামের কাছে একটি ব্রিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে বাসটি। সটান পড়ে যায় নীচের মেজ নদীতে। লেখারি থানার আওতায় পড়ে ওই এলাকা। ওই থানারই সাব-ইন্সপেক্টর রাজেন্দ্র কুমার সংবাদ সংস্থা পিটিআই-কে জানিয়েছেন ওই ব্রিজের কোনও রেলিং ছিল না। ফলে নিয়ন্ত্রণ হারানোর পর পরিস্থিতি সামাল দেওয়ার কোনও উপায় ছিল না। সটান নদীতে পড়ে যায় বাসটি। বিকট শব্দ পেয়ে ছুটে আসেন স্থানীয়রা। তাঁদের সাহায্যেই উদ্ধার করা সম্ভব হয়েছে আহতদের, জানিয়েছে পুলিশ। এই মর্মান্তিক দুর্ঘটনার খবর পেয়ে শোকপ্রকাশ করেছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট। তিনি লিখেছেন, "এমন মর্মান্তিক ঘটনার খবর শুনে আমি গভীরভাবে শোকাহত। বুন্দির দুর্ঘটনায় যাঁরা প্রাণ হারিয়েছেন তাঁদের সকলের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।" https://twitter.com/ashokgehlot51/status/1232569850645495808

```