করোনা: ১২ ঘণ্টায় নতুন আক্রান্ত ২৪০, ভারতে সংখ্যা বেড়ে ১৬৩৭, মৃত ৩৮, সুস্থ ১৩২
দ্য ওয়াল ব্যুরো: একরাতের মধ্যে ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ল ২৪০। গত ১২ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬৩৭। এর মধ্যে ৩৮ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়ে উঠেছেন ১৩২ জন।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী ভারতে
শেষ আপডেট: 1 April 2020 09:46
দ্য ওয়াল ব্যুরো: একরাতের মধ্যে ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ল ২৪০। গত ১২ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬৩৭। এর মধ্যে ৩৮ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়ে উঠেছেন ১৩২ জন।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী ভারতে করোনা আক্রান্তের সংখ্যা সবথেকে বেশি মহারাষ্ট্রে। এই রাজ্যে ৩০২ জন আক্রান্ত হয়েছেন। দ্বিতীয় স্থানে রয়েছে কেরল। এই রাজ্যে ২৪১ জন করোনা আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে। মৃতের সংখ্যাও সবথেকে বেশি মহারাষ্ট্রে। এই রাজ্যে ৯ জনের মৃত্যু হয়েছে। গুজরাতে মৃত্যু হয়েছে ৬ জনের।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক অনুযায়ী এক নজরে বিভিন্ন রাজ্যের পরিসংখ্যান
| রাজ্য |
আক্রান্তের সংখ্যা |
মৃত |
সুস্থ |
| মহারাষ্ট্র |
৩০২ |
৯ |
৩৯ |
| কেরল |
২৪১ |
২ |
২৩ |
| কর্নাটক |
১০১ |
৩ |
৮ |
| তেলেঙ্গানা |
৯৪ |
৩ |
১ |
| গুজরাত |
৭৪ |
৬ |
৫ |
| রাজস্থান |
৯৩ |
০ |
৩ |
| উত্তরপ্রদেশ |
১০৩ |
০ |
১৪ |
| দিল্লি |
১২০ |
২ |
৬ |
| পঞ্জাব |
৪১ |
৩ |
১ |
| হরিয়ানা |
৪৩ |
০ |
২১ |
| তামিলনাড়ু |
১২৪ |
১ |
৪ |
| মধ্যপ্রদেশ |
৪৭ |
৩ |
০ |
| অন্ধ্রপ্রদেশ |
৮৩ |
০ |
১ |
| পশ্চিমবঙ্গ |
২৬ |
২ |
০ |
| বিহার |
২৩ |
১ |
০ |
| ছত্তীসগড় |
৯ |
০ |
০ |
| উত্তরাখণ্ড |
৭ |
০ |
২ |
| হিমাচল প্রদেশ |
৩ |
১ |
০ |
| গোয়া |
৫ |
০ |
০ |
| ওড়িশা |
৪ |
০ |
০ |
| পুদুচেরি |
১ |
০ |
০ |
| মণিপুর |
১ |
০ |
০ |
| মিজোরাম |
১ |
০ |
০ |
এছাড়াও চারটি কেন্দ্রশাসিত অঞ্চলেও ছড়িয়েছে এই ভাইরাস। সেখানকার পরিসংখ্যানও দেখে নেওয়া যাক।
| কেন্দ্রশাসিত অঞ্চল |
আক্রান্তের সংখ্যা |
মৃত |
সুস্থ |
| লাদাখ |
১৩ |
০ |
৩ |
| জম্মু-কাশ্মীর |
৫৫ |
২ |
২ |
| চণ্ডীগড় |
১৩ |
০ |
০ |
| আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ |
১০ |
০ |
০ |
তবে এই হিসেব নিয়ে কিছু অভিযোগও উঠেছে। যেমন দিল্লির নিজামুদ্দিন এলাকার মসজিদ থেকে ফেরার পরে তেলেঙ্গানায় ৬ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে,। সেই হিসেব এখানে অন্তর্ভুক্ত নেই। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে আক্রান্তের সংখ্যা বেড়ে ৩৭ ও মৃতের সংখ্যা বেড়ে ৬ হয়েছে। এখানে সেই হিসেবও অনেক কম। এদিন দুপুরে উত্তরপ্রদেশে প্রথম করোনা আক্রান্তের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। সেই হিসেবও এখানে দেওয়া নেই।