Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষের শুভেচ্ছাতেও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াই

ডাইন অপবাদে ৬ বৃদ্ধের দাঁত ভেঙে, মানুষের মল খাওয়াল গ্রামবাসীরা, গ্রেফতার ২৯

দ্য ওয়াল ব্যুরো: ময়ূরভঞ্জ থেকে কালাহাণ্ডি- কুসংস্কারের বশবর্তী হয়ে শিউরে ওঠার মতো ঘটনা ঘটেছে ওড়িশার বিভিন্ন এলাকায়। ফের একবার শিরোনামে উঠে এল ওড়িশা। এ বার গঞ্জাম জেলা। ডাইন অপবাদে ৬ জন বৃদ্ধের সব দাঁত উপড়ে নিয়ে চলল অত্যাচার। খাওয়ানো হল মা

ডাইন অপবাদে ৬ বৃদ্ধের দাঁত ভেঙে, মানুষের মল খাওয়াল গ্রামবাসীরা, গ্রেফতার ২৯

শেষ আপডেট: 3 October 2019 09:26

দ্য ওয়াল ব্যুরো: ময়ূরভঞ্জ থেকে কালাহাণ্ডি- কুসংস্কারের বশবর্তী হয়ে শিউরে ওঠার মতো ঘটনা ঘটেছে ওড়িশার বিভিন্ন এলাকায়। ফের একবার শিরোনামে উঠে এল ওড়িশা। এ বার গঞ্জাম জেলা। ডাইন অপবাদে ৬ জন বৃদ্ধের সব দাঁত উপড়ে নিয়ে চলল অত্যাচার। খাওয়ানো হল মানুষের মল। এই ঘটনায় ২২ মহিলা-সহ ২৯ জনকে গ্রেফতার করা হয়েছে। গঞ্জাম জেলার গোপাপুর গ্রামে ঘটেছে এই নৃশংস ঘটনাটি। আক্রান্তদের সকলেরই বয়স ষাটোর্ধ্ব। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি খারাপ হওয়ায় পরে তাঁদের এমকেসিজি মেডিক্যাল কলেজে পাঠানো হয়। বর্তমানে তাঁদের অবস্থা স্থিতিশীল। পুলিশ জানিয়েছে, গ্রামে সালিশি সভা করে ওই ৬ জনের উপর হামলা চালানোর ছক কষে অভিযুক্তরা। গত ৬ মাসে গ্রামের তিন মহিলার মৃত্যু ও সাতজনের অসুস্থ হওয়ার পেছনে আক্রান্তদের হাত রয়েছে বলে অপবাদ দেওয়া হয়। তাঁদের বাড়ি থেকে টেনে বের করে এনে পাথর দিয়ে মেরে জোর করে সব দাঁত উপড়ে নেওয়া হয়। এরপর তাঁদের খাওয়ানো হয় মানুষের মল। পুলিশ সুপার ব্রিজেশ রাইয়ের নেতৃত্বাধীন পুলিশবাহিনী গ্রামে গিয়ে আক্রান্তদের উদ্ধার করে ও হাসপাতালে ভর্তি করে। অভিযুক্ত ২৯ জনকে বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে। পুলিশ সুপার জানিয়েছেন, এই ঘটনায় আরও কয়েকজন জড়িত। খুব শিগগিরই তাদেরও গ্রেফতার করা হবে। তাদের খোঁজে চলছে তল্লাশি।    

```