Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দিল্লিতে হিংসার বলি ২০, আহত অন্তত ২০০, অশান্তির আঁচ বাড়ছে রাজধানীতে

দ্য ওয়াল ব্যুরো: উত্তর-পূর্ব দিল্লিতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। শেষ পাওয়া খবর অনুযায়ী রাজধানী শহরে মৃতের সংখ্যা  ২০। সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, আজ অর্থাৎ বুধবার ৭ জনের মৃত্যু হয়েছে দিল্লিতে। সিএএ বিরোধী এবং সমর্থকদের সংঘর্ষে আহত

দিল্লিতে হিংসার বলি ২০, আহত অন্তত ২০০, অশান্তির আঁচ বাড়ছে রাজধানীতে

শেষ আপডেট: 26 February 2020 06:18

দ্য ওয়াল ব্যুরো: উত্তর-পূর্ব দিল্লিতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। শেষ পাওয়া খবর অনুযায়ী রাজধানী শহরে মৃতের সংখ্যা  ২০। সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, আজ অর্থাৎ বুধবার ৭ জনের মৃত্যু হয়েছে দিল্লিতে। সিএএ বিরোধী এবং সমর্থকদের সংঘর্ষে আহত হয়েছেন কমপক্ষে ২০০ জন। বিস্তীর্ণ এলাকা জুড়ে জারি রয়েছে ১৪৪ ধারা। বন্ধ দোকানপাট। সরকারি স্কুল-কলেজ বন্ধের পাশাপাশি পিছিয়ে দেওয়া হয়েছে সিবিএসই বোর্ডের পরীক্ষাও। উত্তর-পূর্ব দিল্লির চার জায়গায় জারি রয়েছে কার্ফু। সংঘর্ষ এলাকা পরিদর্শনে গিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। গত তিনদিন ধরে অগ্নিগর্ভ পরিস্থিতি উত্তর-পূর্ব দিল্লির। সিএএ বিরোধী এবং সমর্থক---দু'পক্ষের সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নিয়েছে রাজধানীর বিস্তীর্ণ এলাকা। সীলমপুর, জাফফরাবাদ, মৌজপুর, ভজনপুরা, চাঁদবাগ, করওয়াল নগর ও আরও অসংখ্য এলাকায় দোকানপাট জ্বালিয়ে দিয়েছে তাণ্ডবকারীরা। বাদ যায়নি পেট্রল পাম্প এবং রাস্তার পাশে থাকা গাড়িও। গুলি চালানোর পাশাপাশি এলোপাথাড়ি পাথর এবং ইটবৃষ্টিও করেছে তাণ্ডবকারীরা। দিল্লির এ হেন পরিস্থিতিতে উদবিগ্ন কেন্দ্রও। দফায় দফায় বেশ কয়েকটি বৈঠক ইতিমধ্যেই সেরে ফেলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দিল্লি পুলিশের স্পেশাল কমিশনার (আইনশৃঙ্খলা) পদে আনা হয়েছে সচ্চিদানন্দ শ্রীবাস্তব নামে এক আইপিএস কর্তাকে। তাঁর সঙ্গেও বৈঠক করেছেন শাহ। বৈঠক করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গেও। মঙ্গলবার রাতেই হিংসা থামাতে উত্তর-পূর্ব দিল্লির চারটি থানা এলাকায় দেখামাত্র গুলির নির্দেশ জারি করেছিল পুলিশ। ক্রমশই পরিস্থিতি জটিল হচ্ছে উত্তর-পূর্ব দিল্লিতে। স্থানীয় বাসিন্দাদের অনেকেই দাবি করেছেন বাড়ির ছাদে বুলেট শেল পড়ে থাকতে দেখেছেন। বন্দুক উঁচিয়ে নিরস্ত্র পুলিশকে তাড়া করা যুবক শাহরুখের ছবিতে সোমবারই ছয়লাপ হয়েছিল সোশ্যাল মিডিয়া। পরবর্তী সময়ে তাকে অবশ্য আটক করে দিল্লি পুলিশ। সূত্রের খবর, অস্ত্র আইনে তার বিরুদ্ধে দায়ের হয়েছে এফআইআরও। গত ৭২ ঘণ্টার সংঘর্ষে নিহত হয়েছে পুলিশের হেড কনস্টেবল রতন লাল। মৃত্যু হয়েছে আরও ১৯ জন সাধারণ মানুষের। পরিস্থিতি এতইটাই জটিল যে রাস্তায় নেমেছে র‍্যাফ। জারি রয়েছে কার্ফু। পিছিয়ে দেওয়া হয়েছে বোর্ডের পরীক্ষাও।

```