Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষের শুভেচ্ছাতেও মুখ্যমন্ত্রীর SIR তোপ! গণতান্ত্রিকভাবে জবাব দেওয়ার আহ্বান রাজ্যবাসীকেইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াই

দোকানদারের ভুল ওষুধে শিশুমৃত্যু, অভিযোগ দায়ের

দ্য ওয়াল ব্যুরো: দোকানদারের দেওয়া ভুল ওষুধ ও ইঞ্জেকশনে এক শিশুমৃত্যুর অভিযোগ উঠেছে দিল্লিতে। এই ঘটনায় আটক করা হয়েছে দোকানদারকে। ঘটনাটি দিল্লির শাহদারা এলাকার। পুলিশ সূত্রে খবর, বুধবার দু’বছরের ওই শিশুকন্যার জ্বর হয়। তার মা স্থানীয় একটা ওষু

দোকানদারের ভুল ওষুধে শিশুমৃত্যু, অভিযোগ দায়ের

শেষ আপডেট: 14 December 2019 07:27

দ্য ওয়াল ব্যুরো: দোকানদারের দেওয়া ভুল ওষুধ ও ইঞ্জেকশনে এক শিশুমৃত্যুর অভিযোগ উঠেছে দিল্লিতে। এই ঘটনায় আটক করা হয়েছে দোকানদারকে। ঘটনাটি দিল্লির শাহদারা এলাকার। পুলিশ সূত্রে খবর, বুধবার দু’বছরের ওই শিশুকন্যার জ্বর হয়। তার মা স্থানীয় একটা ওষুধের দোকানে গেলে দোকানদার কিছু ওষুধ দেন। কিন্তু তারপরেও বাচ্চাটির জ্বর কমেনি। ফলে বৃহস্পতিবার রাতে ফের ওই দোকানে যান বাচ্চাটির মা। তখন দোকানদার নাকি বাচ্চাটিকে একটা ইঞ্জেকশন দেন।
পুলিশ জানিয়েছে, বাচ্চাটির মার অভিযোগ, ইঞ্জেকশন দেওয়ার পরে বাচ্চাটিকে বাড়ি আনার পর থেকেই সে বমি করতে শুরু করে। বমির সঙ্গে রক্তও বের হতে থাকে। ভয় পেয়ে শিশুটিকে নিয়ে স্থানীয় হাসপাতালে ছোটেন তিনি। সেখানে বাচ্চাটিকে মৃত বলে ঘোষণা করেন ডাক্তাররা। এই ঘটনার পরেই থানায় ওই দোকানদারের বিরুদ্ধে অভিযোগ করে শিশুটির পরিবার। তাঁদের অভিযোগ, দোকানদারের ভুল ওষুধেই মারা গিয়েছে তাঁদের মেয়ে। এই অভিযোগ পেয়ে দোকানদারকে আটক করেছে পুলিশ। যে ওষুধ ও ইঞ্জেকশন সে দিয়েছিল তা পরীক্ষা করে দেখা হচ্ছে। পরীক্ষা করা হচ্ছে দোকানের সব ওষুধও। আগে সেখান থেকে ওষুধ কিনে কারও শরীর খারাও হয়েছে কিনা সে ব্যাপারেও স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে খবর নিচ্ছে পুলিশ।

```