Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বারামুল্লায় যুদ্ধবিরতি লঙ্ঘন পাক সেনার, শহিদ ২ ভারতীয় জওয়ান

দ্য ওয়াল ব্যুরো: ফের যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে গুলি চালাল পাকিস্তানি সেনা। জম্মু-কাশ্মীরের বারামুল্লায় পাক সেনার চালানো এই গুলির আঘাতে গুরুতর জখম হন ভারতীয় সেনার দুই জওয়ান। শনিবার সকালে মৃত্যু হয় তাঁদের। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি

বারামুল্লায় যুদ্ধবিরতি লঙ্ঘন পাক সেনার, শহিদ ২ ভারতীয় জওয়ান

শেষ আপডেট: 2 May 2020 02:42

দ্য ওয়াল ব্যুরো: ফের যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে গুলি চালাল পাকিস্তানি সেনা। জম্মু-কাশ্মীরের বারামুল্লায় পাক সেনার চালানো এই গুলির আঘাতে গুরুতর জখম হন ভারতীয় সেনার দুই জওয়ান। শনিবার সকালে মৃত্যু হয় তাঁদের। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন আর এক জওয়ান। সেনা সূত্রে খবর, বারামুল্লায় শুক্রবার দুপুর সাড়ে ৩টে নাগাদ হঠাৎ করেই গুলি চালাতে শুরু করে পাক সেনা। সেনা মুখপাত্র কর্নেল রাজেশ কালিয়া একটা বিবৃতি জারি করে জানিয়েছেন, “১ মে, দুপুর সাড়ে ৩টে নাগাদ বারামুল্লা জেলার রামপুর সেক্টরে লাইন অফ কন্ট্রোলের ওপার থেকে হঠাৎ করেই পাকিস্তানের সেনাবাহিনী যুদ্ধবিরতি যুক্তি লঙ্ঘন করে গুলি চালানো শুরু করে।” অতর্কিতে এই হামলায় ভারতীয় সেনার তিন জওয়ান আহত হন। সঙ্গে সঙ্গে তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুই জওয়ান গুরুতর আহত ছিলেন। শনিবার সকালে তাঁদের মৃত্যু হয়। সেনা সূত্রে খবর, প্রাথমিক ধাক্কা কাটিয়ে জবাব দেয় ভারতীয় সেনাও। ভারতীয় সেনার চালানো গুলিতে পাক সেনার একাধিক বাঙ্কারের ক্ষতি হয়েছে বলে দাবি করেছে সেনাবাহিনী। যদিও পাক সেনার তরফে সেই দাবির ব্যাপারে কোনও জবাব দেওয়া হয়নি।

আরও পড়ুন মৃত্যুর গুজব উড়িয়ে সামনে এলেন কিম, কারখানার উদ্বোধন করলেন উত্তর কোরিয়ার একনায়ক

এর আগে ৩০ এপ্রিল লাইন অফ কন্ট্রোল বরাবর পুঞ্চ সেক্টরে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে গুলি চালানো শুরু করেছিল পাক সেনা। ২৯ এপ্রিলও পুঞ্চ সেক্টরে গুলি চালায় তারা। জানা গিয়েছে, বর্তমানে প্রায় প্রতিদিনই যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে গুলি চালাচ্ছে পাক সেনা। গোয়েন্দা সূত্রে খবর, জঙ্গিদের ভারতে অনুপ্রবেশ করানোর জন্য কভার হিসেবে এই গুলি চালাচ্ছে পাক সেনা। ভারতীয় সেনার দৃষ্টি নিজেদের দিকে রাখার জন্যই এই কাজ করছে তারা। তবে যে কোনও অনুপ্রবেশ রোখার জন্য ভারতীয় সেনা তৈরি আছে বলেই জানা গিয়েছে সেনার তরফে।

```