Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

দু'মাস পর ফারুক, ওমরদের সঙ্গে দলীয় নেতাদের দেখা করার অনুমতি প্রশাসনের

দ্য ওয়াল ব্যুরো: প্রায় দু'মাস পর কাশ্মীরের দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ন্যাশনাল কনফারেন্সের নেতা ফারুক আবদুল্লাহ এবং তাঁর ছেলে ওমর আবদুল্লাহের সঙ্গে দলীয় প্রতিনিধিদলকে দেখা করার অনুমতি দিল প্রশাসন। জম্মু ও কাশ্মীর থেকে বিশেষ সাংবিধানিক ম

দু'মাস পর ফারুক, ওমরদের সঙ্গে দলীয় নেতাদের দেখা করার অনুমতি প্রশাসনের

শেষ আপডেট: 5 October 2019 13:18

দ্য ওয়াল ব্যুরো: প্রায় দু'মাস পর কাশ্মীরের দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ন্যাশনাল কনফারেন্সের নেতা ফারুক আবদুল্লাহ এবং তাঁর ছেলে ওমর আবদুল্লাহের সঙ্গে দলীয় প্রতিনিধিদলকে দেখা করার অনুমতি দিল প্রশাসন। জম্মু ও কাশ্মীর থেকে বিশেষ সাংবিধানিক মর্যাদা তুলে নেওয়ার সময়ে অন্যান্য রাজনৈতিক নেতাদের মতো ফাহরুক ও ওমরকেও সতর্কতামূলক গ্রেফতার ও গৃহবন্দি করে প্রশাসন। সংবাদ সংস্থা এএনআই জানাচ্ছে, ন্যাশনাল কনফারেন্সের তরফে দুই নেতার সঙ্গে দেখা করার অনুমতির ব্যাপারটি স্বীকার করা হয়েছে। রবিবার সকালে ন্যাশনাল কনফারেন্স নেতা দেবেন্দ্র সিং রানার নেতৃত্বে একটি প্রতিনিধি দল যাবে আবদুল্লাহ পিতা-পুত্রের সঙ্গে দেখা করতে। এই দেবেন্দ্র রানাও ছিলেন গৃহবন্দি। দু'দিন আগেই তাঁকে ও বেশ কয়েকজন জম্মুর রাজনৈতিক নেতাকে মুক্তি দেয় প্রশাসন। তুলে নেওয়া হয় চলাফেরায় বিধিনিষেধ। সোমবারই কাশ্মীরের নির্বাচন কমিশনার স্থানীয় ব্লক পর্যায়ের ভোট ঘোষণা করেছেন। তারপরই গত আড়াই মাস ধরে গৃহবন্দি থাকা বেশ কয়েকজন রাজনৈতিক নেতাকে মুক্তি দেয় প্রশাসন। জম্মু অঞ্চলের পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। তাই সেখানকার নেতাদের মুক্তি দিয়েছে প্রশাসন। সার্বিক পরিস্থিতি দেখে ধাপে ধাপে অন্য অংশের নেতাদেরও গৃহবন্দি অবস্থা থেকে মুক্তি দেওয়া হবে বলে প্রশাসনের শীর্ষ সূত্রের তরফে বলা হয়েছে। অগস্ট মাসের তৃতীয় সপ্তাহে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখে কাশ্মীরের পরিস্থিতি নিয়ে ক্ষোভ উগরে দিয়েছিলেন মেহবুবা মুফতির মেয়ে। বলেছিলেন, 'কাশ্মীর যেন একটা খাঁচা। আর রাজনৈতিক নেতারা যেন সেই খাঁচাবন্দি জন্তু।' বন্ধ করে দেওয়া ল্যান্ডলাইন পরিষেবা ইতিমধ্যেই চালু হয়েছে কাশ্মীরে। বেশ কিছু জায়গায় চালু হয়েছে ইন্টারনেট পরিষেবাও। দু’দিন আগেই অমিত শাহ বলেছিলেন, “ওখানে কোনও বিধিনিষেধ নেই। সব বিধিনিষেধ বিরোধীদের মনে।” পর্যবেক্ষকদের মতে পরিস্থিতি স্বাভাবিক করার প্রক্রিয়ার অংশ হিসেবেই ওমর, ফাহরুকদের সঙ্গে দলীয় নেতাদের দেখা করার অনুমতি দিল প্রশাসন।

```