Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

স্কুটারে এসে বৃদ্ধার ব্যাগ ছিনতাই করে চম্পট দুই দুষ্কৃতীর, অভিযোগ দায়েরই করলো না পুলিশ

দ্য ওয়াল ব্যুরো: দিনদিন দিল্লিতে বেড়েই চলেছে ডাকাত-ছিনতাইবাজদের দৌরাত্ম্য। ক'দিন আগেই উত্তর দিল্লিতে নিজের বাড়ির পার্কিং লটেই ডাকাতদের হাতে নাস্তানাবুদ হয়েছিলেন এক দম্পতি। মাথায় বন্দুক ঠেকিয়ে তাঁদের সর্বস্ব লুঠ করে তিনজনের একটি ডাকাতদল। এ ব

স্কুটারে এসে বৃদ্ধার ব্যাগ ছিনতাই করে চম্পট দুই দুষ্কৃতীর, অভিযোগ দায়েরই করলো না পুলিশ

শেষ আপডেট: 7 July 2019 07:02

দ্য ওয়াল ব্যুরো: দিনদিন দিল্লিতে বেড়েই চলেছে ডাকাত-ছিনতাইবাজদের দৌরাত্ম্য। ক'দিন আগেই উত্তর দিল্লিতে নিজের বাড়ির পার্কিং লটেই ডাকাতদের হাতে নাস্তানাবুদ হয়েছিলেন এক দম্পতি। মাথায় বন্দুক ঠেকিয়ে তাঁদের সর্বস্ব লুঠ করে তিনজনের একটি ডাকাতদল। এ বার ফের রাজধানী শহরে নিজের বাড়ির সামনেই আক্রান্ত হলেন এক বৃদ্ধা। ডাকাতির পরে পুলিশে জানালেও অভিযোগ নিতে চাওয়া হয়নি বলেই দাবি করেছেন ওই বৃদ্ধা। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, বাড়ির দরজার সামনে সবে বেরিয়েছেন এক বৃদ্ধা। কাঁধে রয়েছে ব্যাগ। আচমকাই পিছন থেকে এলো একটি স্কুটার। তাতে বসে রয়েছে দু'জন আরোহী। এক টানে মহিলার ব্যাগ নিয়ে চম্পট দিল ছিনতাইবাজরা। হ্যাঁচকা টানে সটান রাস্তায় ছিটকে পড়লেন মহিলা। পুলিশ জানিয়েছে, গত মঙ্গলবার এই দুর্ঘটনা ঘটেছে পূর্ব দিল্লির লক্ষ্মী নগরে। আক্রান্ত মহিলার নাম মায়া দেবী। মায়া দেবী জানিয়েছেন, সবেমাত্র বাড়ি থেকে বেরিয়েছিলেন তিনি। আচমকাই পিছন থেকে এসে তাকে আক্রমণ করে দুই স্কুটার আরোহী। হ্যাঁচকা টান সামলাতে না পেরে হুমড়ি খেয়ে রাস্তায় পড়ে যান তিনি। নিমেষেই ব্যাগ ছিনতাই করে চম্পট দেয় দুই ছিনতাইবাজ। চিৎকার করতে শুরু করেন বৃদ্ধা। ছুটে আসেন আশেপাশের লোকজন। ঘটনার পরেই পুলিশ অভিযোগ জানান মায়া দেবী। কিন্তু তাঁর অভিযোগ প্রথমে ব্যাপারটা পাত্তাই দেননি ডিউটিতে থাকা পুলিশকর্মীরা। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা তো দূরে থাক, এফআইআর-ও দায়ের করতে চাননি তাঁরা। দু'দিন পরে চাপে পড়ে অভিযোগ দায়ের করেন তাঁরা। দিল্লির ডেপুটি কমিশনার জশমীত সিং জানিয়েছেন, কর্তব্যে গাফিলতির জন্য ওই পুলিশ কর্মীদের বিরুদ্ধে শুরু হয়েছে তদন্ত। এখনও ওই ছিনতাইবাজদের কেউই ধরা পড়েনি। তাদের খোঁজ করছে পুলিশ।

```