Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দোতলার উপর থেকে ঝাঁপ, হামলা থেকে বাঁচতে পা ভাঙল জেএনইউয়ের ২ ছাত্রীর

দ্য ওয়াল ব্যুরো: রবিবার রাতে দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে হামলার ঘটনায় ৩৪ জনের আহত হওয়ার খবর মিলেছে। আক্রান্তের তালিকায় রয়েছেন অধ্যাপিকা সুচরিতা সেন-সহ আরও বেশ কয়েকজন অধ্যাপক-অধ্যাপিকা। এর মধ্যেই জানা গিয়েছে, হামলাকারীদের হাত থেকে প

দোতলার উপর থেকে ঝাঁপ, হামলা থেকে বাঁচতে পা ভাঙল জেএনইউয়ের ২ ছাত্রীর

শেষ আপডেট: 6 January 2020 11:10

দ্য ওয়াল ব্যুরো: রবিবার রাতে দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে হামলার ঘটনায় ৩৪ জনের আহত হওয়ার খবর মিলেছে। আক্রান্তের তালিকায় রয়েছেন অধ্যাপিকা সুচরিতা সেন-সহ আরও বেশ কয়েকজন অধ্যাপক-অধ্যাপিকা। এর মধ্যেই জানা গিয়েছে, হামলাকারীদের হাত থেকে প্রাণ বাঁচাতে সবরমতী হোস্টেলের দোতলা থেকে ঝাঁপ দিয়েছিলেন দুই পড়ুয়া। ওই দু’জনেরই আঘাত গুরুতর। দুই ছাত্রীরই পা ভেঙে গিয়েছে বলে খবর। ছাত্রদের অভিযোগ, টানা তিন ঘণ্টা ধরে তাণ্ডব চলেছে ক্যাম্পাসে। যে সবরমতী হোস্টেলে এই হামলা চালানো হয়েছে, সেটি বিশ্ববিদ্যালয়ের একটি দিকে। জানা গিয়েছে, হামলার আগে বিশ্ববিদ্যালয়ের ভিতরের সমস্ত আলো বন্ধ করে দেওয়া হয়েছিল। তারপর চলে নির্বিচারে ভাঙচুর ও তাণ্ডব।

আরও পড়ুন: উপাচার্যের অপসারণ চেয়ে রাষ্ট্রপতিকে চিঠি জেএনইউর শিক্ষক সংগঠনের

সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, মুখোশ পরে, হাতে লাঠি-রড নিয়ে ছাত্রী হোস্টেলে হামলা চালায় দুষ্কৃতীরা। গুরুতর আহত হয়েছেন ছাত্র সংসদের সভাপতি ঐশী ঘোষও। তাঁর মাথায় ১৬টি সেলাই পড়েছে। হাতও ভেঙেছে বলে জানা গিয়েছে। ছাদ থেকে ঝাঁপ দিয়ে আহত হওয়া দুই ছাত্রীকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিরোধীরা ইতিমধ্যেই গোটা ঘটনায় কেন্দ্রের বিজেপি সরকারকে কাঠগড়ায় তুলেছে। কংগ্রেস নেতা রাহুল গান্ধী গোটা ঘটনাকে রাষ্ট্রের মদতে সন্ত্রাস বলে তোপ দেগেছেন। বিজেপিকে লক্ষ্য করে সনিয়া-পুত্র তাঁর টুইটে লিখেছেন, “ফ্যাসিবাদীরা আমাদের দেশ নিয়ন্ত্রণ করছে। এই হামলা ভয়ের প্রতিফলন।” সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি দাবি জানিয়েছেন, দ্রুত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে বরখাস্ত করা হোক। সোমবার বিকেলে ছাত্রদের প্রতি সংহতি জানাতে বিশ্ববিদ্যালয়ের সামনে যায় তৃণমূলের প্রতিনিধিদলও। সেখানে ছিলেন দীনেশ ত্রিবেদী, মানস ভুঁইয়া, সাজদা আহমেদ এবং নাদিমুল হক। জেএনইউয়ের ঘটনাকে ফ্যাসিস্ত হামলা বলে তোপ দেগেছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহত্তর ছাত্র ঐক্য গড়ে আন্দোলনের ডাক দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। এদিন কলকাতার একাধিক জায়গায় প্রতিবাদ মিছিল হয়। যাদবপুর, কলকাতা, প্রেসিডেন্সি-সহ একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের পড়ুয়ারা প্রতিবাদ মিছিলে রাস্তায় নামেন।

```