Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কনস্টেবল করোনা আক্রান্ত হতেই সিল করা হল বিএসএফ হেড-কোয়ার্টারের একাংশ

দ্য ওয়াল ব্যুরো: রবিবার বর্ডার সিকিউরিটি ফোর্সের ( বিএসএফ ) এক জওয়ানের শরীরে কোভিড ১৯ পজিটিভ আসার পরেই দিল্লিতে বিএসএফের হেড-কোয়ার্টারের একাংশ সিল করে দেওয়া হল। সেইসঙ্গে গোটা বিল্ডিং জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করার কাজ শুরু হয়েছে। বিএসএফ সূত

কনস্টেবল করোনা আক্রান্ত হতেই সিল করা হল বিএসএফ হেড-কোয়ার্টারের একাংশ

শেষ আপডেট: 4 May 2020 11:46

দ্য ওয়াল ব্যুরো: রবিবার বর্ডার সিকিউরিটি ফোর্সের ( বিএসএফ ) এক জওয়ানের শরীরে কোভিড ১৯ পজিটিভ আসার পরেই দিল্লিতে বিএসএফের হেড-কোয়ার্টারের একাংশ সিল করে দেওয়া হল। সেইসঙ্গে গোটা বিল্ডিং জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করার কাজ শুরু হয়েছে। বিএসএফ সূত্রে খবর, রবিবার ওই হেড কনস্টেবলের শরীরে সংক্রমণ ধরা পড়ে। তিনি হেড-কোয়ার্টারের তিনতলায় বসতেন। তাই বিল্ডিংয়ের দোতলা ও তিনতলা সিল করে দেওয়া হয়েছে। ১ মে শেষবার অফিসে এসেছিলেন ওই কর্মী। তাঁর সংস্পর্শে কেউ এসেছিলেন কিনা তার খোঁজ চলছে। এই সময় খুব কম সংখ্যক কর্মীই কাজ করছেন বিএসএফ হেড-কোয়ার্টারে। একটি বিবৃতি জারি করে বর্ডার সিকিউরিটি ফোর্সের তরফে জানানো হয়েছে, এর আগে শুক্রবার হেড-কোয়ার্টার বন্ধ করে জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করা হয়েছিল। দিল্লির লোধি রোডে সিজিও কমপ্লেক্সে বিএসএফের এই আটতলা হেড-কোয়ার্টার আজও বন্ধ করে জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করা হচ্ছে বলে জানা গিয়েছে। বিএসএফের তরফে জানানো হয়েছে, এখনও পর্যন্ত তাঁদের ৪২ জন কর্মী কোভিড আক্রান্ত হয়েছেন। তার মধ্যে ৩১ জনের শরীরে সংক্রমণ দিল্লির নিজামুদ্দিনের মসজিদে তবলিঘি জামাতের জমায়েত ও চাঁদনি মহল এলাকায় নজরদারি চালানোর সময় হয়েছে।

আরও পড়ুন মাস্ক না পরলে মদ মিলবে না, কাউকে দু’বোতলের বেশি নয়, ১৫ দফা নির্দেশ আবগারি দফতরের

এর আগে রবিবার দিল্লিতে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের ( সিআরপিএফ ) এক কর্মী করোনা আক্রান্ত হন। ফলে সিআরপিএফের হেডকোয়ার্টার সিল করে দেওয়া হয়েছে। দিল্লির ময়ুর বিহার এলাকায় সিএরপিএফের ৩১ ব্যাটেলিয়ানের ১৩৫ জওয়ান করোনা আক্তান্ত হয়েছেন। নিরাপত্তারক্ষীদের মধ্যে এভাবে করোনা সংক্রমণ ছড়ানোর ঘটনায় চিন্তায় প্রশাসন। দেশজুড়ে কোভিড মোকাবিলায় আইন-শৃঙ্খলা বজায় রাখা ও প্রশাসনের কাজে সাহায্য করার জন্য পুলিশের সঙ্গে বিএসএফ, সিআরপিএফ জওয়ানরা কাজ করছেন। কিন্তু তাঁরা যদি ক্রমাগত সংক্রামিত হতে থাকেন তাহলে তার খারাপ প্রভাব পড়তে পারে বলেই মনে করা হচ্ছে। কী ভাবে এই নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীদের আরও বেশি সুরক্ষিত রাখা যায়, সেই চিন্তা করছে কেন্দ্র।

```