Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ভারতে করোনাভাইরাস! দিল্লি, তেলেঙ্গানার পরে রাজস্থান, একই দিনে তিন জনের শরীরে মিলল জীবাণু

দ্য ওয়াল ব্যুরো: রাজস্থানেও এক ইতালীয় পর্যটকের শরীরে মিলেছে করোনা ভাইরাস। জানা গিয়েছে, তিনটি স্যাম্পেলের মধ্যে প্রথমটির পরীক্ষার ফল ছিল নেগেটিভ। তবে দ্বিতীয় স্যাম্পেলের ক্ষেত্রে রেজাল্ট এসেছে পজিটিভ। তৃতীয় স্যাম্পেলের ক্ষেত্রে পরীক্ষা এখনও

ভারতে করোনাভাইরাস! দিল্লি, তেলেঙ্গানার পরে রাজস্থান, একই দিনে তিন জনের শরীরে মিলল জীবাণু

শেষ আপডেট: 2 March 2020 13:22

দ্য ওয়াল ব্যুরো: রাজস্থানেও এক ইতালীয় পর্যটকের শরীরে মিলেছে করোনা ভাইরাস। জানা গিয়েছে, তিনটি স্যাম্পেলের মধ্যে প্রথমটির পরীক্ষার ফল ছিল নেগেটিভ। তবে দ্বিতীয় স্যাম্পেলের ক্ষেত্রে রেজাল্ট এসেছে পজিটিভ। তৃতীয় স্যাম্পেলের ক্ষেত্রে পরীক্ষা এখনও বাকি রয়েছে বলে খবর। ইতালি থেকে একটি দল বেড়াতে এসেছে রাজস্থানে। সেই দলেই ছিলেন এই পর্যটক। জানা গিয়েছে, দলের বাকি সদস্যরা এখন আগ্রায় বেড়াতে গিয়েছেন। ইতিমধ্যেই দিল্লি এবং তেলেঙ্গানায় অসুস্থ দু’জন রোগীর রক্তপরীক্ষা করে করোনাভাইরাসের রিপোর্ট পজিটিভ মিলেছে। দিল্লির রোগী সম্প্রতি ইতালি থেকে এসেছেন বলে জানা গেছে। তেলঙ্গানার আক্রান্ত ব্যক্তি ফিরেছেন দুবাই থেকে। এই নিয়ে ভারতে পাঁচ জন করোনাভাইরাস আক্রান্ত রোগী পাওয়া গেল বলে স্বাস্থ্য মন্ত্রক সূত্রের খবর। এই খবর সামনে আসার পরেই তোলপাড় পড়ে গেছে দেশের স্বাস্থ্যমহলে। তবে স্বাস্থ্যমন্ত্রক সূত্রে খবর, এই দু'জনের অবস্থা স্থিতিশীল। তাঁদের আইসোলেশনে রেখে কড়া নজরদারি চালানো হচ্ছে। মাস দুয়েক আগে চিন থেকে ছড়িয়েছে ঘাতক করোনাভাইরাস। সে দেশে মৃতের সংখ্যা ইতিমধ্যেই পেরিয়েছে তিন হাজার। চিনের বাইরে ৭০টি দেশে ছড়িয়ে পড়েছে এই অসুখ। কয়েক দিন আগে ভারতের কেরালায় ধরা পড়েন তিন জন করোনা-রোগী। তবে সেরে ওঠার পর তাঁদের রিপোর্ট নেগেটিভ এলে তাঁদের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। চিনের বাইরে ইরান, ইতালি, দক্ষিণ কোরিয়ায় করোনাভাইরাসের সংক্রমণ ক্রমেই বাড়ছে বিপজ্জনক হারে।বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) জনিয়েছে যে যাদের বয়স ৬০ বছর বা তার বেশি এবং ইতিমধ্যেই অন্য রোগের শিকার এমন ব্যক্তিরাই বেশি মাত্রায় এই রোগে আক্রান্ত হচ্ছেন। হু জানিয়েছে, যাঁরা সিওভিআইডি-১৯-এ আক্রান্ত হচ্ছেন তাঁদের বেশির ভাগই অল্পমাত্রায় অসুস্থ হচ্ছেন। ১৪ শতাংশ মতো মানুষ অসুস্থ হচ্ছেন নিউমোনিয়ার মতো মারাত্মক অসুস্থতায়, এর মধ্যে পাঁচ শতাংশ মারাত্মক ভাবে আক্রান্ত হয়ে পড়ছেন। আক্রান্তের মধ্যে মৃত্যুর হার দুই থেকে পাঁচ শতাংশ।

```