Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?

পকেটে পাকিস্তানি পাসপোর্ট, ৯৩-এর মুম্বই হামলার অন্যতম চক্রী গ্রেফতার

দ্য ওয়াল ব্যুরো: ১৯৯৩ সালের মুম্বই বিস্ফোরণের অন্যতম চক্রী মুনাফ হালারিকে গ্রেফতার করল গুজরাত পুলিশ। রবিবার বেশি রাতে তাকে মুম্বই বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়েছে। মাদক পাচারের অভিযোগে গ্রেফতার করা হয়েছে টাইগার মেমন, দাউদ ইব্রাহিমের অন্যত

পকেটে পাকিস্তানি পাসপোর্ট, ৯৩-এর মুম্বই হামলার অন্যতম চক্রী গ্রেফতার

শেষ আপডেট: 11 February 2020 03:17

দ্য ওয়াল ব্যুরো: ১৯৯৩ সালের মুম্বই বিস্ফোরণের অন্যতম চক্রী মুনাফ হালারিকে গ্রেফতার করল গুজরাত পুলিশ। রবিবার বেশি রাতে তাকে মুম্বই বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়েছে। মাদক পাচারের অভিযোগে গ্রেফতার করা হয়েছে টাইগার মেমন, দাউদ ইব্রাহিমের অন্যতম ঘনিষ্ঠকে। গুজরাত পুলিশের সন্ত্রাস দমন শাখা গত ২ জানুয়ারি গুজরাতের বন্দরে ৫ পাক হেরোইন পাচারকারীকে গ্রেফতার করা হয়েছিল। পুলিশ জানিয়েছে, তাদের জেরা করেই মুনাফ হালারি সম্পর্কে জানতে পারেন সন্ত্রাস দমন শাখার আধিকারিকরা। তারপর গোপন সূত্রে খবর পেয়ে মুম্বই বিমানবন্দরে হানা দেয় পুলিশ। গুজরাত ও মহারাষ্ট্র পুলিশের যৌথ দল দুবাই যাওয়ার পথে আটক করে দাউদ ঘনিষ্ঠকে। তার কাছ থেকে উদ্ধার হয়েছে পাকিস্তানি পাসপোর্ট। তিনটি ব্র্যান্ড নিউ স্কুটারে বিস্ফোরক ঠেসে সিরিয়াল বিস্ফোরণ ঘটানো হয়েছিল বাণিজ্যনগরীতে। পুলিশ জানিয়েছে জাভেরি বাজারে যে স্কুটারটি রাখা ছিল, সেটি এনেছিল এই মুনাফ হালারিই। দীর্ঘদিন ধরেই সিবিআই তার বিরুদ্ধে 'রেড কর্ণার'  নোটিস জারি করেছিল। অবশেষে তাকে গ্রেফতার করল গুজরাত পুলিশ। ১৯৯৩ সালে ১২ মার্চ বিস্ফোরণের ঘটনা ঘটেছিল মুম্বইতে। মৃত্যু হয়েছিল ২৫৭ জনের। গুরুতর জখম হয়েছিলেন ৭৪৩ জন। মুহূর্তের মধ্যে কর্মব্যস্ত শহর পরিণত হয়েছিল মৃত্যুপুরীতে। ওই বিস্ফোরণের ঘটনায় পাক যোগের কথা আগেই জানা গিয়েছিল। মহারাষ্ট্র পুলিশের তরফে বলা হয়েছে, ধৃতের থেকে যে পাকিস্তানি পাস্পোর্ট উদ্ধার হয়েছে, তাতে তার নাম লেখা রয়েছে আনওয়ার মহম্মদ। পাস্পোর্ট নম্বর- বিএম ১৭৯৯৯৮৩। গোয়েন্দাদের কাছে খবর, এখনও টাইগার মেমনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রয়েছে মুনাফ হালারির। মুম্বই থেকে তাকে ট্রানজিট রিমান্ডে আমেদাবাদে নিয়ে গিয়েছে পুলিশ।

```