Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ফুটপাতে ঘুমন্ত শ্রমিকদের পিষে দিল ট্রাক, মৃত অন্তত ১৫, আহত ৬

দ্য ওয়াল ব্যুরো: ফের এক মর্মান্তিক দুর্ঘটনার শিকার হলেন শ্রমিকরা। ফের কাল হল তাদের ক্লান্তির ঘুম। ফুটপাতে শুয়ে থাকা শ্রমিকদের পিষে দিল ট্রাক। এই দুর্ঘটনায় অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৬ জন। মঙ্গলবার ভোররাতে ঘটেছে এই দুর্ঘটনা। প

ফুটপাতে ঘুমন্ত শ্রমিকদের পিষে দিল ট্রাক, মৃত অন্তত ১৫, আহত ৬

শেষ আপডেট: 19 January 2021 03:24

দ্য ওয়াল ব্যুরো: ফের এক মর্মান্তিক দুর্ঘটনার শিকার হলেন শ্রমিকরা। ফের কাল হল তাদের ক্লান্তির ঘুম। ফুটপাতে শুয়ে থাকা শ্রমিকদের পিষে দিল ট্রাক। এই দুর্ঘটনায় অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৬ জন। মঙ্গলবার ভোররাতে ঘটেছে এই দুর্ঘটনা। পুলিশ সূত্রে খবর, গুজরাতের সুরাতের কোসাম্বাতে এই ঘটনা ঘটেছে। ভোররাতে ঘুমন্ত শ্রমিকদের পিষে দেয় ওই ট্রাক। খবর পেয়ে সঙ্গে সঙ্গে সেখানে আসে পুলিশ। আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থলেই ১৩ জনের মৃত্যু হয়েছে বলে খবর। পরে হাসপাতালে মারা যান আরও ২ জন। আহতরা হাসপাতালে ভর্তি। তাদের মধ্যেও কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক বলে খবর। গুজরাত পুলিশের তরফে জানানো হয়েছে, শ্রমিকরা প্রত্যেকেই রাজস্থানের বাঁশওয়াড়া জেলার বাসিন্দা। কাজের জন্য তাঁরা গুজরাতে এসেছিলেন। ঘটনার সময় প্রত্যেকেই ফুটপাতে শুয়েছিলেন। হঠাৎ করে এই দুর্ঘটনা ঘটায় কেউ পালানোরও সুযোগ পাননি বলেই জানা গিয়েছে। দুর্ঘটনা প্রসঙ্গে সুরাতের কামরেজ ডিভিশনের ডেপুটি সুপারিন্টেন্ডেন্ট অফ পুলিশ সি এম জাদেজা জানিয়েছেন, “ট্রাকটি প্রথমে আখ বোঝাই একটি ট্রাক্টরের সঙ্গে ধাক্কা খায়। পাশেই ফুটপাতের উপরে শ্রমিকরা ঘুমিয়ে ছিলেন। ট্রাক্টরের সঙ্গে ধাক্কা লাগার পরে নিয়ন্ত্রণ রাখতে পারেনি ট্রাকের চালক। তাই ঘুমিয়ে থাকা শ্রমিকদের পিষে দেয় ট্রাকটি।” পুলিশ সূত্রে জানা গিয়েছে, এখনও ট্রাকের নীচে অনেকের দেহ আটকে থাকার আশঙ্কা রয়েছে। তাই মৃতের সংখ্যা বাড়তে পারে। এখনও উদ্ধার কাজ চালাচ্ছে পুলিশ। তাদের সাহায্য করছেন স্থানীয়রা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই দুর্ঘটনার পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দফতরের তরফে টুইট করে জানানো হয়েছে, দুর্ঘটনায় যাঁরা মারা গিয়েছেন তাঁদের পরিবারকে ২ লক্ষ টাকা ও আহতদের পরিবারকে ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। https://twitter.com/pmoindia/status/1351369113331855361?s=12

```