Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
বিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইন

অ্যাকটিভ করোনা রোগী ১৪ রাজ্যে কমেছে, ১৪ রাজ্যে বেড়েছে, তালিকা দিল স্বাস্থ্যমন্ত্রক

দ্য ওয়াল ব্যুরো: ভারতে করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। কিন্তু দেশজুড়ে এই পরিসংখ্যান বাড়লেও রাজ্যে রাজ্যে পরিসংখ্যানের কিছু বদল হয়েছে। দেশের ১৪ রাজ্যে কমছে করোনা অ্যাকটিভ রোগীর সংখ্যা। আবার ঠিক ১৪ রাজ্যেই তা বাড়ছে। এই রাজ্যের তা

অ্যাকটিভ করোনা রোগী ১৪ রাজ্যে কমেছে, ১৪ রাজ্যে বেড়েছে, তালিকা দিল স্বাস্থ্যমন্ত্রক

শেষ আপডেট: 10 May 2020 08:09

দ্য ওয়াল ব্যুরো: ভারতে করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। কিন্তু দেশজুড়ে এই পরিসংখ্যান বাড়লেও রাজ্যে রাজ্যে পরিসংখ্যানের কিছু বদল হয়েছে। দেশের ১৪ রাজ্যে কমছে করোনা অ্যাকটিভ রোগীর সংখ্যা। আবার ঠিক ১৪ রাজ্যেই তা বাড়ছে। এই রাজ্যের তালিকাও দেওয়া হয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে। সংবাদসংস্থা হিন্দুস্তান টাইমসের হিন্দি মাধ্যম লাইভ হিন্দুস্তান এই খবর জানিয়েছে। সেখানে জানানো হয়েছে, স্বাস্থ্যমন্ত্রকের তরফে বলা হয়েছে এই ২৮ রাজ্য বাদ দিয়ে বাকি রাজ্যগুলিতে অ্যাকটিভ রোগীর সংখ্যা একটা স্থিতিশীল পর্যায়ে রয়েছে। ৯ মে পর্যন্ত স্বাস্থ্যমন্ত্রকের তরফে প্রকাশিত অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যার ভিত্তিতে এই ট্রেন্ড দেখা গিয়েছে বলেই জানা গিয়েছে। শুধুমাত্র যাঁরা হাসপাতালে ভর্তি রয়েছেন তাঁদের সংখ্যাকেই এখানে হিসেব করা হয়েছে। যাঁরা সুস্থ হয়ে উঠেছেন বা মারা গিয়েছেন সেই সংখ্যাকে হিসেবে রাখা হয়নি। স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, ভারতের যে ১৪ রাজ্যে অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা কমেছে সেই রাজ্যগুলি হল বিহার, অন্ধ্রপ্রদেশ, ছত্তীসগড়, ঝাড়খণ্ড, কেরল, মধ্যপ্রদেশ, রাজস্থান, তেলেঙ্গানা, উত্তরাখণ্ড, মেঘালয়, পুদুচেরি, মিজোরাম, দাদরা- নগর হাভেলি ও লাদাখ। এই রাজ্যগুলির মধ্যে সবথেকে উল্লেখযোগ্য নাম মধ্যপ্রদেশ। ৪ মে এই রাজ্যে অ্যাকটিভ রোগীর সংখ্যা ছিল ১৯৭৯। ৯ মে তা কমে হয়েছে ১৭৬১। ৮ মে থেকে রাজস্থানের অ্যাকটিভ রোগীর সংখ্যা কমছে। এই রাজ্যগুলি উল্লেখযোগ্য হওয়ার কারণ, এখানে আক্রান্তের সংখ্যা অনেক বেশি। তাই সেখানে অ্যাকটিভ সংখ্যা কমার মানে বর্তমানে নতুন আক্রান্তের থেকে বেশি সংখ্যক মানুষ সুস্থ হয়ে উঠছেন।

আরও পড়ুন সিকিমে ইন্দো-চিন সীমান্তে দুই বাহিনীর সংঘর্ষ, জখম দু’পক্ষের বেশ কয়েকজন

স্বাস্থ্যমন্ত্রকের তরফে অবশ্য এও জানানো হয়েছে ১৪ টি রাজ্যে অ্যাকটিভ রোগীর সংখ্যা এখনও বেড়ে চলেছে। এই রাজ্যগুলি হল, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, তামিলনাড়ু, অসম, চণ্ডীগড়, দিল্লি, গুজরাত, হরিয়ানা, হিমাচল প্রদেশ, জম্মু-কাশ্মীর, মহারাষ্ট্র, ওড়িশা ও পঞ্জাব। এরমধ্যে ৪ মে থেকে অ্যাকটিভ রোগীর সংখ্যা কমছিল উত্তরপ্রদেশে। কিন্তু ৮ তারিখ থেকে তা ফের বাড়ছে। লাইভ হিন্দুস্তানের তরফে জানানো হয়েছে, আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ, গোয়া, অরুণাচল প্রদেশে সব আক্রান্তরা সুস্থ হয়ে উঠেছেন। অন্যদিকে সিকিম, নাগাল্যান্ড, লক্ষদ্বীপ ও দমন-দিউ থেকে কোনও আক্রান্তের খোঁজ পাওয়া যায়নি।

```