Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
West Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের

গুজরাত দাঙ্গার ১৪ অভিযুক্ত করতে পারবেন আধ্যাত্মিক কাজকর্ম, জামিন দিয়ে জানাল সুপ্রিম কোর্ট

দ্য ওয়াল ব্যুরো: গুজরাত দাঙ্গায় অভিযুক্ত ১৪ জনকে জামিন দিল সুপ্রিম কোর্ট। সেইসঙ্গে শীর্ষ আদালতের নির্দেশ, ওই ১৪ জন সামাজিক ও আধ্যাত্মিক কাজে যুক্ত হতে পারবেন। এতে আদালত কখনওই বাধা দিতে পারে না। আদালত এদিন একটি মামলার শুনানি শেষে জানিয়েছে,

গুজরাত দাঙ্গার ১৪ অভিযুক্ত করতে পারবেন আধ্যাত্মিক কাজকর্ম, জামিন দিয়ে জানাল সুপ্রিম কোর্ট

শেষ আপডেট: 28 January 2020 08:26

দ্য ওয়াল ব্যুরো: গুজরাত দাঙ্গায় অভিযুক্ত ১৪ জনকে জামিন দিল সুপ্রিম কোর্ট। সেইসঙ্গে শীর্ষ আদালতের নির্দেশ, ওই ১৪ জন সামাজিক ও আধ্যাত্মিক কাজে যুক্ত হতে পারবেন। এতে আদালত কখনওই বাধা দিতে পারে না। আদালত এদিন একটি মামলার শুনানি শেষে জানিয়েছে, ওই ১৪জন এখন কোনও ভাবেই গুজরাতে ঢুকতে পারবেন না। কিন্তু গুজরাতের বাইরে তাঁরা যাতে স্বাভাবিক জীবনযাপন করতে পারেন তা নিশ্চিত করতে হবে। মধ্যপ্রদেশের জব্বলপুর ও ইন্দোরের দুটি স্থানীয় আদালতের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল ২০০২ সালের গুজরাত দাঙ্গায় অভিযুক্ত এই ১৪ জন। সস্থানীয় আদালত বলেছিল, জামিনে থাকলেও কোনও ধরনের সামাজিক ও আধ্যাত্মিক কাজে যুক্ত থাকতে পারবেন না এই ১৪ অভিযুক্ত। কিন্তু শীর্ষ আদালত তা খারিজ করে দিয়ে স্পষ্ট করে বলে, দোষী সাব্যস্ত হলেও কারও আধ্যাত্মিক কাজকর্মে বাধা দেওয়া যায় না। আর এখানে তো এই ১৪ জন কেবল মাত্র অভিযুক্ত।। মামলা চলছে। ইনদোর ও জব্বলপুরের জেলা আদালতকে ভর্ৎসনাও করে সুপ্রিম কোর্ট। ২০০২ সালে সবরমতী এক্সপ্রেসে আগুন লাগানোর ঘটনা এবং তার পরবর্তীতে যে ধর্মীয় হিংসা ছড়িয়েছিল গুজরাতে তাতে গোটা দেশে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছিল। তিনদিনে প্রায় ১ হাজার সংখ্যালঘু মানুষের মৃত্যু হয়েছিল ধর্মীয় হিংসায়। সেই সময়ে গুজরাতের মুখ্যমন্ত্রী ছিলেন নরেন্দ্র মোদী। সরদাপুরা এলাকায় শিশু, মহিলা সহ ৩৩ জন সংখ্যালঘুকে মারার মামলায় নাম রয়েছে এই ১৪ জনের। এদিন সেই মামলার জামিনের শর্ত সংক্রান্ত রায়েই এই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।

```